বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই ১২, ২০২৬
A A
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) আসরের নামাজের পর জাতীয় সংসদ ভবনে এই প্রবীণ রাজনীতিবিদের জানাজা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পরিবর্তে মূল ভবনের প্রবেশ টানেলে জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

জানাজা শেষে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন। এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে বিএনপির পক্ষ থেকেও তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য হুইপবৃন্দ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরওপড়ুন

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

ভারতের উত্তরপ্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট ও কো-পাইলট নিহত

শ্রদ্ধা নিবেদন শেষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের স্মৃতিচারণা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুল ইসলাম এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তাঁরা মরহুমের রাজনৈতিক প্রজ্ঞা এবং সংসদীয় গণতন্ত্রে তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করেন।

এর আগে জাতীয় সংসদের চলমান অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। পরে সংসদে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পর্কিত খবর

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’
জামায়াত

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

আগস্ট ২৭, ২০২৬
ভারতের উত্তরপ্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট ও কো-পাইলট নিহত
আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট ও কো-পাইলট নিহত

আগস্ট ২৭, ২০২৬
হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম
আন্তর্জাতিক

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

আগস্ট ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

আগস্ট ২৭, ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, পলাতক বিএনপি নেতাকে অব্যাহতি

ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, পলাতক বিএনপি নেতাকে অব্যাহতি

আগস্ট ২৭, ২০২৬
র‍্যাবের অভিযানে ১,২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি গ্রেপ্তার

বগুড়ায় ১,২০০ ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০