মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো, প্রশ্ন রুহুল কবির রিজভীর

জুলাই ১৪, ২০২৬
A A
পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো, প্রশ্ন রুহুল কবির রিজভীর
Share on FacebookShare on Twitter

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বন্যার কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছে। কয়েক দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিলে কোনো সমস্যা হতো না।

মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে শিক্ষামন্ত্রীর উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, বন্যার পানির কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছে না। এমন পরিস্থিতিতে কোনো শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হলে তা অত্যন্ত দুঃখজনক হবে। তিনি বলেন, পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়া যেতে পারে।

তিনি বলেন, চলমান বন্যায় চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার মানুষ ভয়াবহ দুর্ভোগে পড়েছে। এমন অবস্থায় পরীক্ষার্থীদের নিরাপত্তা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিত করার দাবি জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আরওপড়ুন

শিক্ষামন্ত্রী মেয়েকে বলেছেন—‘বৃষ্টিতে ভিজলে বয়লার মুরগির মতো হয়ে যেতে পারে’

নরসিংদীতে বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, তথাকথিত উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং পরিবেশবিদদের আপত্তি উপেক্ষা করে সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে, যা সুন্দরবনের জন্য হুমকি সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, কিশোরগঞ্জের হাওরের ওপর দিয়ে সড়ক নির্মাণের ফলে ওই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও বিভিন্ন প্রজাতির মাছের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় খাল দখল, অবৈধ স্থাপনা ও ব্যক্তিস্বার্থে নির্মিত কালভার্টের কারণে জলাবদ্ধতা বেড়েছে। এসব খাল দখলমুক্ত করতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

শিক্ষামন্ত্রী মেয়েকে বলেছেন—‘বৃষ্টিতে ভিজলে বয়লার মুরগির মতো হয়ে যেতে পারে’
বিএনপি

শিক্ষামন্ত্রী মেয়েকে বলেছেন—‘বৃষ্টিতে ভিজলে বয়লার মুরগির মতো হয়ে যেতে পারে’

জুলাই ১৪, ২০২৬
নরসিংদীতে বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়
বিএনপি

নরসিংদীতে বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়

জুলাই ১৪, ২০২৬
মতপার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়: তারেক রহমান
বিএনপি

মতপার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়: তারেক রহমান

জুলাই ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • ফিলিস্তিন না হলে বিকল্প ইহুদি রাষ্ট্র হতো আর্জেন্টিনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১৪, ২০২৬
পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো, প্রশ্ন রুহুল কবির রিজভীর

পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো, প্রশ্ন রুহুল কবির রিজভীর

জুলাই ১৪, ২০২৬
একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়

একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়

জুলাই ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০