বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
A A
জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না। তিনি বলেন, “আল্লাহর কসম, জীবন দেব, কিন্তু ‘২৪’-এর অর্জন হারিয়ে যেতে দেব না।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের ইতিহাসে বারবার জনগণের আত্মত্যাগের ফসল কিছু সুবিধাভোগী গোষ্ঠী ছিনিয়ে নিয়েছে এবং এবারও সেই চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনের মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সব শহীদকে স্মরণ করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদ ও সরকার ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ফলেই প্রতিষ্ঠিত হয়েছে। তার ভাষ্য, ২০২৪ সালের পরিবর্তন না হলে তিনি বিরোধীদলীয় নেতা কিংবা সংসদ সদস্য হতে পারতেন না, একইভাবে তারেক রহমানও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেতেন না। তিনি বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামের অবদান অস্বীকার করা হচ্ছে না, তবে ২০২৪ সালের ভূমিকা খাটো করার কোনো সুযোগ নেই।

আরওপড়ুন

ভারত সব দলকে আমন্ত্রণ জানায়, শুধু জামায়াতের জন্য ‘লাল কার্ড’: জামায়াত আমির

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ, রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা। গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের সমালোচনা করে তিনি বলেন, গণভোটের প্রশ্নগুলো আগে থেকেই জনগণের সামনে ছিল এবং সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। জনগণের সিদ্ধান্তকে অবমূল্যায়ন করা মানে পুরো জাতিকেই অসম্মান করা।

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সমর্থন দিলেও এখন সেই রায় উপেক্ষার চেষ্টা চলছে। তার প্রশ্ন, “৫১ শতাংশ বড়, নাকি ৭০ শতাংশ বড়?” তিনি দাবি করেন, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিতর্ক ইতিহাসে থেকে যাবে এবং সময়ই এর মূল্যায়ন করবে।

সংবিধান সংশোধন কমিটি নিয়েও আপত্তি তুলে তিনি বলেন, সংবিধানে এমন কমিটির কোনো উল্লেখ নেই। তার মতে, এটি জুলাইয়ের চেতনা ও গণভোটের ফলাফলকে আড়াল করার প্রচেষ্টা। এ কারণেই তার দল সংসদে ওয়াকআউট করেছে বলে জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে এবং গণভোটের সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে বলে তারা বিশ্বাস করেন।

প্রতিবেশী দেশ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে অনেকেই অপছন্দ করলেও দলটি বিদেশের ওপর নির্ভরশীল নয়। তার ভাষায়, বাংলাদেশের ১৮ কোটি মানুষের সমর্থনই তাদের সবচেয়ে বড় শক্তি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সম্পর্কিত খবর

ভারত সব দলকে আমন্ত্রণ জানায়, শুধু জামায়াতের জন্য ‘লাল কার্ড’: জামায়াত আমির
জামায়াত

ভারত সব দলকে আমন্ত্রণ জানায়, শুধু জামায়াতের জন্য ‘লাল কার্ড’: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
প্রধান সংবাদ

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

জুলাই ১৬, ২০২৬
হরমুজে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, প্রথমবার আঘাত তেহরানে
আন্তর্জাতিক

হরমুজে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, প্রথমবার আঘাত তেহরানে

জুলাই ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারত সব দলকে আমন্ত্রণ জানায়, শুধু জামায়াতের জন্য ‘লাল কার্ড’: জামায়াত আমির

ভারত সব দলকে আমন্ত্রণ জানায়, শুধু জামায়াতের জন্য ‘লাল কার্ড’: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

জুলাই ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০