মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

জুলাই ১৭, ২০২৬
A A
অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তারের ঘটনায় কক্সবাজারের মাতামুহুরীর বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা যুবদল।

বুধবার (১৫ জুলাই) রাতে কক্সবাজার জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অকাট্য প্রমাণের ভিত্তিতে আয়াত উল্লাহ হুমাইনীকে পদসহ দলের প্রাথমিক সদস্যপদ এবং সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের যৌথ নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

আরওপড়ুন

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

এর আগে, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেট কারে তল্লাশি চালায় পুলিশ। এ সময় গাড়ির ভেতর থেকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ আয়াত উল্লাহ এবং তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন—লক্ষ্মীপুর জেলার হোসাইন আহমেদ (৪২) ও ময়মনসিংহ জেলার আসাদুজ্জামান।

অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তারের একটি ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। লোহাগাড়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি
বিএনপি

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা
বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার
বিএনপি

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬
টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০