শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জুলাই ১৭, ২০২৬
A A
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক ভয়াবহ বন্যা-পরবর্তী উদ্ভূত পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা সব জেলার চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাদ্দাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, উপদ্রুত অঞ্চলের পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ভেঙে পড়া সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগের বিষয়টি গভীরভাবে বিবেচনা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলমান পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হবে না।

আরওপড়ুন

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

ছুরি মেরে বিএনপি নেতাকে খুন, দুজনকে পুলিশে সোপর্দ

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আকস্মিক স্থগিত হওয়া এই পরীক্ষাগুলোর নতুন ও সংশোধিত সময়সূচি পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

এর আগে, চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা প্রাথমিকভাবে ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। বন্যা পরিস্থিতির ধকল কাটিয়ে না উঠতেই এবার অবশিষ্ট পরীক্ষাগুলোও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।

এদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের একদফা দাবিতে গত দুই দিন ধরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের একটি বড় অংশ জড়ো হয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করছে। মাঠপর্যায়ে পরীক্ষার্থীদের চলমান এই আন্দোলনের মধ্যেই বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা স্থগিতের এমন চূড়ান্ত সিদ্ধান্ত এলো।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে এই বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামা্টি, খাগড়াছড়ি এবং বান্দরবান—এই পাঁচ জেলার মোট ২৮৩টি কলেজের ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সম্পর্কিত খবর

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার
বাংলাদেশ

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
ছুরি মেরে বিএনপি নেতাকে খুন, দুজনকে পুলিশে সোপর্দ
বাংলাদেশ

ছুরি মেরে বিএনপি নেতাকে খুন, দুজনকে পুলিশে সোপর্দ

জুলাই ১৭, ২০২৬
প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক পদ: ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি
প্রধান সংবাদ

প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক পদ: ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জুলাই ১৭, ২০২৬
অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

জুলাই ১৭, ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০