মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

তুরস্কের অভ্যুত্থান দমনে এরদোয়ানের নেতৃত্বের প্রশংসা জামায়াত আমিরের

জুলাই ২০, ২০২৬
A A
তুরস্কের অভ্যুত্থান দমনে এরদোয়ানের নেতৃত্বের প্রশংসা জামায়াত আমিরের
Share on FacebookShare on Twitter

২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থান দমনে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের দৃঢ়, দূরদর্শী ও সাহসী নেতৃত্বের উচ্চ প্রশংসা করেছেন বাংলাদেশের সংসদীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এরদোয়ানের যোগ্য নেতৃত্বে বর্তমান তুরস্কের সার্বিক অগ্রগতির ভূয়সী প্রশংসা ও সংহতি জ্ঞাপন করেছেন তিনি।

জামায়াত আমিরের পক্ষ থেকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের উদ্দেশে পাঠানো এই বিশেষ সংহতি ও প্রশংসাপত্র সম্বলিত চিঠিটি বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকার গুলশানে অবস্থিত তুরস্ক দূতাবাসে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিরোধীদলীয় নেতার পক্ষে রাষ্ট্রদূতের হাতে এই চিঠিটি তুলে দেন।

চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ২০১৬ সালের সেই ভয়াবহ ও সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট এরদোয়ানের অকুতোভয় নেতৃত্ব এবং দেশের গণতন্ত্র, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষায় তুর্কি জনগণের নজিরবিহীন ঐক্য, অতুলনীয় সাহস ও আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সংকটের মুখে তুর্কি জনগণের এই বীরত্বপূর্ণ প্রতিরোধ ও আত্মত্যাগের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরওপড়ুন

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত

সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকলেও, আওয়ামী লীগ প্রশ্নে একমত

এছাড়া চিঠিতে আধুনিক প্রযুক্তি, শক্তিশালী অর্থনীতি, আত্মনির্ভরশীলতা অর্জন ও ব্যাপক শিল্পোন্নয়নের পাশাপাশি মুসলিম বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট এরদোয়ানের যুগান্তকারী ভূমিকার প্রশংসা করা হয়। এর পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ়, গভীর ও বহুমাত্রিক করার প্রত্যয়ও ব্যক্ত করেন জামায়াত আমির।

চিঠি হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে দূতাবাসে স্থাপিত ‘১৫ জুলাই গণতন্ত্র ও জাতীয় ঐক্য দিবস’ উপলক্ষে আয়োজিত একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখান। প্রদর্শনী পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার বিভিন্ন ঐতিহাসিক ও রোমহর্ষক মুহূর্ত, সাধারণ তুর্কি জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ এবং গণতন্ত্রের সুরক্ষায় তাঁদের জীবনদানের নানান দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।

গুরুত্বপূর্ণ এই চিঠি হস্তান্তর ও কূটনৈতিক বৈঠককালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এবং দলের কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিটির অন্যতম সদস্য আলী আহসান মাবরুর উপস্থিত ছিলেন।

বৈঠকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় উভয় পক্ষের নেতৃবৃন্দই আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো এবং সম্প্রসারণ করার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত
জামায়াত

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত

সেপ্টেম্বর ১৪, ২০২৬
সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকলেও, আওয়ামী লীগ প্রশ্নে একমত
আওয়ামী লীগ

সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকলেও, আওয়ামী লীগ প্রশ্নে একমত

সেপ্টেম্বর ১৪, ২০২৬
১৯ সেপ্টেম্বরের ঢাকা–রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা
জামায়াত

১৯ সেপ্টেম্বরের ঢাকা–রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬
টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬
গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০