মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিক দল নেতার বিরুদ্ধে মামলা

জুলাই ২১, ২০২৬
A A
বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিক দল নেতার বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

বাকিতে মোটর পার্টস দিতে রাজি না হওয়ায় মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনের বিরুদ্ধে এক স্থানীয় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, দোকান বন্ধ করে দেওয়ার ভয় দেখানো এবং লাশ গুম করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী ব্যবসায়ী মো. মিলন মিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, ১৮ জুলাই রাতে মো. শাহিন তাঁর দোকানে এসে বাকিতে মোটর পার্টস চান। বাকিতে মালামাল দিতে অস্বীকৃতি জানালে শাহিন ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। পরবর্তীতে ১৯ জুলাই সকালে আবার দোকানে এসে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, বাকিতে পার্টস না দিলে তাঁকে মেরে ফেলা হবে এবং লাশ গুম করে দেওয়া হবে। এমনকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি চিরতরে বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. মিলন মিয়া জানান, সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি পরিষ্কারভাবে ধারণ করা রয়েছে। ঘটনার রাতে এবং পরদিন সকালে শাহিন মোটরসাইকেলে এসে দোকানের সামনে মহড়া দেন এবং হুমকি-ধামকি দেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানানো হলেও অভিযুক্ত নেতা কারও কথা তোয়াক্কা করেননি। ফলে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে থানা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এদিকে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। শুরুর দিকে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন অভিযুক্ত শাহিনকে নিজ কমিটির কেউ নন বলে দাবি করলেও, পরবর্তীতে তিনি স্বীকার করেন যে অভিযুক্ত ব্যক্তি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে সাময়িক বহিষ্কার করা হবে বলেও জানান এই শ্রমিক দল নেতা।

আরওপড়ুন

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

অভিযোগের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত শ্রমিক দল নেতা মো. শাহিন জানান, ব্যবসায়ী মিলনের সঙ্গে তাঁর কিছুটা বাগবিতণ্ডা হয়েছিল এবং বিষয়টি বর্তমানে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বেশ স্পর্শকাতর এবং সিসিটিভি ফুটেজসহ ঘটনাটি ভাইরাল হওয়ায় তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা
বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক
আওয়ামী লীগ

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার
বিএনপি

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬
টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬
গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০