Monday, November 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল: এনসিপি নেতা নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার

August 12, 2025
A A

আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এনসিপি’র চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর আগে, সোমবার দুপুরে নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দফতর) আরিফ মঈনুদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে তাকে কারণ দর্শানোর চিঠি (শোকজ) দিয়েছে দলটি।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ‘গত ১০ আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে চট্টগ্রামের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হক বরাবর আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আরওপড়ুন

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

এর আগে, চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন থামিয়ে দিতে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের কল রেকর্ডিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিযোগ রয়েছে, যেখানে বন্দরে আন্দোলন দমাতে ৫ লাখ টাকা নেয়ার পর আরও ৫ লাখ নিতে বলছিলেন নিজাম।

তবে অভিযুক্ত নিজামের দাবি, এটি মে মাসের ঘটনা। রিফাত নামে একজনকে মারধর ও আটকে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রার্থী রিজাউর ও তার অনুসারীরা এটি জোরপূর্বক রেকর্ডিং করে। নিজামের বিরুদ্ধে আগেও দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পুলিশে তুলে দেয়ার অভিযোগ রয়েছে।

Related Posts

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির
এনসিপি

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

November 23, 2026
জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে
এনসিপি

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

November 22, 2026
‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা’
এনসিপি

‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা’

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাসায় বিপুল নগদ টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, কাস্টমস কর্মকর্তার সম্পদ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

বাসায় বিপুল নগদ টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, কাস্টমস কর্মকর্তার সম্পদ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

November 23, 2026
শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

November 23, 2026
ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

November 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০