শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বঙ্গভবন থেকে যেকোনো মুহূর্তে চুপ্পুর বিদায়

জুলাই ২৪, ২০২৬
A A
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের যত অভিযোগ, পদত্যাগের পরিকল্পনা
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে বঙ্গভবন ও সরকারের একাধিক সূত্র জানিয়েছে। তার পদত্যাগপত্র প্রস্তুত রয়েছে এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফিরলেই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে। আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবারের মধ্যেই পদত্যাগ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হবে। পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, সম্প্রতি দুই দফা সিএমএইচে স্বাস্থ্য পরীক্ষা করান রাষ্ট্রপতি। পরীক্ষায় হৃদরোগের পাশাপাশি নিউরোলজিক্যাল জটিলতা ধরা পড়ায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসা ও পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তিনি ইতোমধ্যে বঙ্গভবনের কর্মকর্তা ও পরিবারের সদস্যদেরও পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন।

এদিকে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দুপুরে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার ফেরার পরই রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে।

আরওপড়ুন

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

মোদি সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ককরোচ পার্টি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে এবং বিষয়টি সাংবিধানিক বিধান অনুযায়ী নিষ্পত্তি হবে।

২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেওয়া মো. সাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই দায়িত্ব ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও নির্বাচন শেষে দায়িত্ব ছাড়ার আগ্রহের কথা জানিয়েছিলেন।

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবরে নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা, একজন শিক্ষাবিদ এবং মানবাধিকারকর্মীর নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

সম্পর্কিত খবর

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ
প্রধান সংবাদ

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

জুলাই ২৪, ২০২৬
মোদি সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ককরোচ পার্টি
আন্তর্জাতিক

মোদি সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ককরোচ পার্টি

জুলাই ২৪, ২০২৬
একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম হয় কীভাবে
জামায়াত

একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম হয় কীভাবে

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

‘অদৃশ্য’ শিক্ষার্থী দেখিয়ে উদ্বৃত্ত খাবার আত্মসাৎ

জুলাই ২৪, ২০২৬
বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামবিরোধী ষড়যন্ত্রের অংশ

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০