রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে

জুলাই ২৬, ২০২৬
A A
বগুড়ায় ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, নারী পুলিশ হেফাজতে
Share on FacebookShare on Twitter

বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় শাখা রিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতিকুর রহমান সাগর মণ্ডলকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত সাগরের স্ত্রী মারজিয়া খাতুন জানান, বুধবার রাতে সাগরের চাচাতো ভাই জুলহাসের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল তাঁদের বাড়ির টিনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা সাগরের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে তিনি জীবন বাঁচাতে দৌড়ে রাস্তায় গিয়ে পড়েন, সেখানেই তাকে কুপিয়ে ফেলে রেখে আততায়ীরা পালিয়ে যায়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরওপড়ুন

জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!

বঙ্গভবন ছাড়লেও চুপ্পু এখনো রাষ্ট্রীয় নিরাপত্তাবলয়ে

নিহতের স্ত্রী আরও অভিযোগ করেন যে, গুরুতর আহত অবস্থায় সাগরকে হাসপাতালে নেওয়ার পথে মানিকচক এলাকায় দুর্বৃত্তরা আবার পথরোধ করে ভয়ভীতি প্রদর্শন করে। এই বাঁধার কারণে হাসপাতালে পৌঁছাতে বিলম্ব হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তাঁর স্বামীর মৃত্যু ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, প্রাথমিকভাবে দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত সাগরের বিরুদ্ধে আগে থেকেই মারামারি, মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে ছয়টি মামলা ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

সম্পর্কিত খবর

জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!
বাংলাদেশ

জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু জুলাই সনদে সই করলেন
বাংলাদেশ

বঙ্গভবন ছাড়লেও চুপ্পু এখনো রাষ্ট্রীয় নিরাপত্তাবলয়ে

জুলাই ২৬, ২০২৬
খাবারের দাম কম না রাখায় দোকানিকে মারধর ছাত্রদল নেতার
বিএনপি

খাবারের দাম কম না রাখায় দোকানিকে মারধর ছাত্রদল নেতার

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!

জুলাইয়ের ৫ মামলা মাথায় নিয়ে চুপিসারে কারামুক্ত তৌহিদ আফ্রিদি!

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু জুলাই সনদে সই করলেন

বঙ্গভবন ছাড়লেও চুপ্পু এখনো রাষ্ট্রীয় নিরাপত্তাবলয়ে

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০