পরিবেশ রক্ষা এবং দেশীয় মাছের বংশবিস্তার ও সংরক্ষণের লক্ষ্যে নড়াইল জেলায় ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন-এর উদ্যোগে এক জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়েছে।
আজ আয়োজিত এই মহৎ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলাশয়ের দেশীয় মাছের প্রাচুর্য ফিরিয়ে আনা এবং জনস্বার্থে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং এলাকার কোমলমতি শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।







