সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

জুলাই ২৭, ২০২৬
A A
প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী
Share on FacebookShare on Twitter

নিট (এনইইটি) পরীক্ষা কেন্দ্রিক প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রেক্ষাপটে ভারতের জাতীয় পরীক্ষা ব্যবস্থার সংস্কারে বড় ধরনের পদক্ষে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সার্বিক পুনর্গঠন এবং পরীক্ষা পন্থায় স্বচ্ছতা আনতে গঠন করা হয়েছে একটি উচ্চক্ষমতাসম্পন্ন ছয় সদস্যের বহুমুখী টাস্কফোর্স।

রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিনই পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর এ বিশেষ উদ্যোগ সামনে আসে। পরীক্ষাগুলো সাইবার হামলা বা মানবীয় ত্রুটিমুক্ত করতে তথ্যপ্রযুক্তি, মহাকাশ গবেষণা, গোয়েন্দা সংস্থা, শিক্ষা ও লজিস্টিকস খাতের সেরা বিশেষজ্ঞদের সমন্বয়ে এ টাস্কফোর্স গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

আরওপড়ুন

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

শিশু মৃত্যুতে আদ্ব দীনের ব্যাপারে কঠোর হলেও পদ্মা হাসপাতালে টনক নরেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি জানান, ভারতের পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে এই টাস্কফোর্সটি গঠন করা হয়েছে। টাস্কফোর্সের পেশ করা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই আগামী দিনের পরীক্ষাগুলোর নিরপেক্ষতা ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।

বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তির মাধ্যমে এই সংস্কার প্রক্রিয়ায় যে ছয় শীর্ষ ব্যক্তিত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে:

  • নন্দন নিলেকানি (টাস্কফোর্স প্রধান): ভারতের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিত্ব, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও ‘আধার’ প্রকল্পের সাবেক প্রধান। আইআইটি বোম্বের এই প্রাক্তনী এমন একটি পূর্ণাঙ্গ এনক্রিপ্টেড ও হ্যাক-প্রুফ ডিজিটাল পরীক্ষা প্ল্যাটফর্ম তৈরিতে নেতৃত্ব দেবেন।

  • এস সোমনাথ: ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সাবেক চেয়ারম্যান ও চন্দ্রযান-৩ অভিযানের মূল স্থপতি। পরীক্ষা প্রক্রিয়ায় মহাকাশ মিশনভিত্তিক নিরাপত্তা, ত্রুটিমুক্ত মডেল ও সাইবার ইন্টেলিজেন্স যুক্ত করতে তিনি কাজ করবেন।

  • তপন কুমার ডেকা: ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সাবেক পরিচালক। প্রশ্নফাঁস চক্র ও পরীক্ষা মাফিয়াদের কঠোরহাতে দমনে গোয়েন্দা নজরদারি নেটওয়ার্ক গঠনে দিকনির্দেশনা দেবেন তিনি।

  • ভি কামাকোটি: আইআইটি মাদ্রাজের বর্তমান পরিচালক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য। ডিজিটাল অবকাঠামো এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রযুক্তিগত সহযোগিতা দেবেন।

  • অনিতা কারওয়াল: ভারতের সাবেক শিক্ষাসচিব ও সিবিএসইর সাবেক চেয়ারপারসন। মূল্যায়ন প্রক্রিয়া, কেন্দ্র ব্যবস্থাপনা ও অ্যাকাডেমিক নীতি সংস্কারের বিষয়ে পরামর্শ দেওয়া তাঁর মূল দায়িত্ব।

  • অমৃত লাল মীনা: সরবরাহ ব্যবস্থা ও লজিস্টিকস বিশেষজ্ঞ সাবেক সিনিয়র আমলা। জিপিএস ট্র্যাকড ও নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়া ডিজিটাল লকযুক্ত কনটেইনারের মাধ্যমে প্রশ্নপত্রের পরিবহণ ও সংরক্ষণ নিরাপদ রাখতে তিনি ভূমিকা রাখবেন।

সম্পর্কিত খবর

ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে
প্রধান সংবাদ

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬
শিশু মৃত্যুতে আদ্ব দীনের ব্যাপারে কঠোর হলেও পদ্মা হাসপাতালে টনক নরেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের
প্রধান সংবাদ

শিশু মৃত্যুতে আদ্ব দীনের ব্যাপারে কঠোর হলেও পদ্মা হাসপাতালে টনক নরেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত
জামায়াত

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন দুদকের তলবে হাজির হননি

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন দুদকের তলবে হাজির হননি

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখা নিয়ে যা বললেন জিএস ফরহাদ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখা নিয়ে যা বললেন জিএস ফরহাদ

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০