মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

রাকসু ভবনে অতর্কিত হামলা: জিএস সালাহউদ্দিন আম্মারসহ আহত ৪

প্রেমের প্রস্তাবের জেরে উত্তপ্ত রাবি

জুলাই ২৭, ২০২৬
A A
রাকসু ভবনে অতর্কিত হামলা: জিএস সালাহউদ্দিন আম্মারসহ আহত ৪
Share on FacebookShare on Twitter

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) কার্যালয়ে জিএস সালাহউদ্দিন আম্মারসহ নেতাদের ওপর সাবেক এক ছাত্রলীগ কর্মীর হামলার অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাকসু ভবনে এই হামলার ঘটনায় রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এবং মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নাজমুস শাকিবসহ অন্তত চারজন আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত ঘটে গত রবিবার রাতে, যখন অস্ত্রের মুখে এক ছাত্রীকে প্রেমে রাজি করানোর চেষ্টার অভিযোগে মহসিন আলম নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রক্টর দপ্তরে অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগ চলাকালে অভিযুক্তের অভিভাবক পরিচয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ কর্মী আনাস প্রক্টর কার্যালয়ে যান এবং প্রক্টর ও সহকারী প্রক্টরের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে।

পরদিন প্রক্টর কার্যালয়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডাকা হলে সেখানে আনাস উপস্থিত হন। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে রাকসু ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তার হাতাহাতি হয়। রাকসু নেতৃত্বের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও প্রক্টর পুলিশকে না দিয়ে অভিযুক্ত আনাসকে প্রক্টর অফিস থেকে ছেড়ে দেন। এর পরপরই আনাস ও তার সঙ্গীরা ক্ষুব্ধ হয়ে রাকসু কার্যালয়ে অতর্কিত হামলা চালায়।

আরওপড়ুন

রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

হামলার পর অভিযুক্ত আনাস ও তার সহযোগীরা অবস্থান বাঁচাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুমে আশ্রয় নেন। খবর পেয়ে রাকসু নেতৃত্ব, হল সংসদের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হন। একপর্যায়ে অবরুদ্ধদের সেখান থেকে বের করার সময় উভয় পক্ষের মধ্যে পুনরায় হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। আহতদের অ্যাম্বুলেন্সে তুলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও রাকসু নেতৃত্ব প্রক্টর ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে। তারা হামলাকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয় প্রশাসনকে। এ বিষয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ক্ষোভ প্রকাশ করে জানান, অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হলেও প্রশাসন তাদের ছেড়ে দেয়, যার ফলশ্রুতিতেই কার্যালয়ে এই হামলার দুঃসাহস দেখানো হয়েছে। তবে উদ্ভূত সার্বিক পরিস্থিতিতে যোগাযোগ করা হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সম্পর্কিত খবর

রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা
রাজনীতি

রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা

জুলাই ২৮, ২০২৬
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপি

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ২৭, ২০২৬
বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু
বাংলাদেশ

বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা

রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা

জুলাই ২৮, ২০২৬
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ২৭, ২০২৬
রাকসু ভবনে অতর্কিত হামলা: জিএস সালাহউদ্দিন আম্মারসহ আহত ৪

রাকসু ভবনে অতর্কিত হামলা: জিএস সালাহউদ্দিন আম্মারসহ আহত ৪

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০