Thursday, October 15, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা থেকেই হামলার সূত্রপাত

August 4, 2026
A A
সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা থেকেই হামলার সূত্রপাত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা উন্নয়নসহ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্ল্যাকার্ডে তুলে ধরে প্রদর্শনের চেষ্টার সময় ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ছেঁড়া প্ল্যাকার্ড হাতে নিয়েই ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের সমসাময়িক নানা সংকট ও দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে হলে প্রবেশের চেষ্টা করেন জকসুর প্রতিনিধিরা। জকসু সূত্রে জানা যায়, ইউজিসি চেয়ারম্যানের দৃষ্টিগোচর করতেই তাঁরা এসব প্ল্যাকার্ড প্রদর্শনের উদ্যোগ নিয়েছিলেন।

তবে প্ল্যাকার্ড নিয়ে অডিটোরিয়ামে প্রবেশের মুখে তাঁদের বাধা দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জকসুর ভিপি রিয়াজুল ইসলামসহ প্রতিনিধিরা প্রবেশের চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাঁদের বাধা দেন এবং দ্রুত অডিটোরিয়ামের গেট আটকে দেওয়ার নির্দেশ দেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসান ধাক্কাধাক্কির শিকার হন।

আরওপড়ুন

আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

একপর্যায়ে জকসুর প্রতিনিধিদের হাত থেকে প্ল্যাকার্ডগুলো জোরপূর্বক কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং তাঁদের ওপর সরাসরি হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এতে জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা ও আইনবিষয়ক সম্পাদক ফারুক গুরুতর আহত হন।

হামলার শিকার হওয়ার পর ক্ষুব্ধ জকসু প্রতিনিধিরা অডিটোরিয়ামের সামনেই সেই ছেঁড়া প্ল্যাকার্ড উঁচিয়ে বিক্ষোভ শুরু করেন। জকসু ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলা ও প্রক্টর অফিসের সহায়তায় ছাত্রদলের এমন হামলা অত্যন্ত নিন্দনীয়। দ্রুত হামলাকারীদের বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

Related Posts

আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী
বাংলাদেশ

আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

October 15, 2026
এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে
প্রধান সংবাদ

এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে

October 15, 2026
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাবির সাবেক ছাত্রলীগ নেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা
আওয়ামী লীগ

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাবির সাবেক ছাত্রলীগ নেত্রী, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা

October 15, 2026
‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা

‘ডেডলাইন’ ১৮ ডিসেম্বর, বিচার না পেলে শাহবাগে সিদ্ধান্ত নেবে জনতা

October 15, 2026
আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০