Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

এক বছর পেরিয়ে গেলেও উপদেষ্টাদের আয়-সম্পদের বিবরণ প্রকাশ হয়নি

August 15, 2025
A A
এক বছর পেরিয়ে গেলেও উপদেষ্টাদের আয়-সম্পদের বিবরণ প্রকাশ হয়নি

ঘটনাটি অনেকটা শেখ হাসিনার পরিস্থিতির মতোই হয়েছে। কারণ, তিনিও তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রিসভার সব সদস্যের সম্পদ ও আয়ের তথ্য প্রকাশ করবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি—এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিদেশে কত অর্থ পাচার হয়েছে এবং তাতে দেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে—এ তথ্য জনগণের সামনে উপস্থাপনের জন্য অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল, ড. ভট্টাচার্য সেই কমিটির নেতৃত্ব দিয়েছেন। খবর: বিবিসি বাংলা।

তিনি বলছিলেন, আওয়ামী লীগ আমলে দলটির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে যেভাবে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠতে দেখা গেছে, সেটার বিপরীতে স্বচ্ছতা ও জবাবদিহিতার নজির স্থাপন করার সুযোগ ছিল ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সামনে।

‘অনেক প্রত্যাশা ছিল যে, বর্তমান সরকার একটা নতুন নজির স্থাপন করবে। কিন্তু দুঃখজনকভাবে সেটাও হয়নি, হতাশ কন্ঠে বলেন ভট্টাচার্য।

অথচ ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মাথায় গত বছরের ২৫ শে আগস্ট সন্ধ্যায় ইউনূস জাতির উদ্দেশে প্রথম যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, শিগগিরই তার উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করবেন।

‘বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে, ভাষণে বলেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

তার ওই ভাষণের পর উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশে সরকার আলাদা করে একটি নীতিমালাও তৈরি করেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর পর এসে দেখা যাচ্ছে, উপদেষ্টাদের কারও আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয়নি।

এর মধ্যেই উপদেষ্টা, তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একের পর এক অভিযোগ উঠতে দেখা যাচ্ছে। যদিও উপদেষ্টারা অভিযোগগুলো অস্বীকার করেছেন।

আরওপড়ুন

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

‘কিন্তু যদি (সম্পদের তথ্য) প্রকাশ করা না হয়, তাহলে প্রশ্নটা থেকে যায় যে, কেন লুকানো হচ্ছে? কেন প্রকাশ করা হচ্ছে না? তাহলে কি লুকানোর কিছু আছে?,

বলেন দুর্নীতিবিরোধী বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

অন্যদিকে ড. ইউনূস ক্ষমতায় বসার পর তার হাতে প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে সুযোগ-সুবিধা পেয়েছে, সেটি নিয়ে নানান সমালোচনা ও প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে।

‘তাহলে পরিবর্তনের কী নমুনা এখানে হাজির হলো?, প্রশ্ন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদের।

দুর্নীতি-চাঁদাবাজির যত অভিযোগ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেভাবে একের পর এক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের ঘটনা ঘটেছে, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে সেটির অবসান ঘটবে বলেই প্রত্যাশা করেছিলেন অনেকে।

সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের প্রত্যাশা জন্ম নিয়েছিল যে, অন্তর্বর্তী সরকার দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হবে। প্রধান উপদেষ্টা নিজেও তার প্রথম ভাষণে সেই প্রতিশ্রুতিই দিয়েছিলেন।

কিন্তু গণঅভ্যুত্থানের পর এক বছর না পেরোতেই ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধেও একই ধরনের অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ উঠতে দেখা যাচ্ছে।

সবশেষ গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে, যেখানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ। জানে আলম অপু নামে গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যে নেতা অভিযোগটি তুলেছেন তার সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই বলেও দাবি করেছেন তিনি।

‘৫ আগস্ট ২০২৪-এর পরে ওর সঙ্গে আমার কখনো দেখা হয়নি, কথাও হয় নাই এবং রিয়াদ নামে আরেকজনের কথা যে বলা হচ্ছে, তাকে আমি চিনি না এবং ওরও আমাকে চেনার কথা না। কারণ আমাদের কখনো দেখা হয় নাই, বৃহস্পতিবার বলেন আসিফ।

তিনি মনে করেন যে, চাঁদাবাজির ঘটনায় তার নাম জড়ানোটা ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

Related Posts

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ
প্রধান সংবাদ

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026
‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি
অন্যান্য

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026
কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির
জামায়াত

কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

ইউপি নির্বাচনের আগে সরকারি দলের এমপিদের কোটি কোটি টাকার বিশেষ বরাদ্দ

October 17, 2026
‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026
মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০