শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

ভাটারায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার

আগস্ট ১৪, ২০২৬
A A
ভাটারায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লক থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বহুতল ভবনে ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ব্যানার ও কালো ব্যাগ জব্দ করা হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভাটারা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর রোডের ২১৭৩ নম্বর ‘কে জেড এম হাইটস’ ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে (বি-২) আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হয়েছেন বলে গোপন খবর আসে। এই তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। ফ্ল্যাটটি থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ এবং মূল দল আওয়ামী লীগের নারী ও পুরুষসহ মোট ৫৩ জন নেতাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরওপড়ুন

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব: এরদোয়ান

ন্যায়ভিত্তিক সমাজ কায়েমের কাজ জোরদার করতে হবে

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আগামী ১৫ই আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন অঞ্চলে জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা এবং ঝটিকা মিছিল সফল করার গোপন উদ্দেশ্যে তাঁরা সেখানে সমবেত হয়েছিলেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সবাই সাদা পাঞ্জাবি পরিহিত ছিলেন এবং তাঁদের বুকে কালো ব্যাজ ধারণ করা ছিল। অভিযানের সময় তাঁরা রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং এরই মধ্যে তাঁদের খিচুড়ি খাওয়া শেষ হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিশেষ সাংগঠনিক ব্যানার এবং প্ল্যাকার্ড উদ্ধার করেছে।

এই অভিযানে আওয়ামী লীগের শীর্ষ স্তরের কোনো বড় নেতা গ্রেপ্তার হয়েছেন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওসি জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী ওই গোপন বৈঠকে আওয়ামী লীগের বেশ কয়েকজন বড় নেতার সশরীরে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বড় নেতারা পৌঁছানোর আগেই পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে অভিযানটি পরিচালনা করায় তাঁরা রক্ষা পান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

সম্পর্কিত খবর

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব: এরদোয়ান
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব: এরদোয়ান

আগস্ট ১৩, ২০২৬
ন্যায়ভিত্তিক সমাজ কায়েমের কাজ জোরদার করতে হবে
জামায়াত

ন্যায়ভিত্তিক সমাজ কায়েমের কাজ জোরদার করতে হবে

আগস্ট ১৩, ২০২৬
এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি
প্রধান সংবাদ

এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি

আগস্ট ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0
  • সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নায়ক রহমান-আনোয়ার হোসেনদের সঙ্গে অভিনয়ও করেছেন মির্জা ফখরুল

নায়ক রহমান-আনোয়ার হোসেনদের সঙ্গে অভিনয়ও করেছেন মির্জা ফখরুল

আগস্ট ১৩, ২০২৬
ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য, ট্রাম্পকে খোঁচা আরাগচির

ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য, ট্রাম্পকে খোঁচা আরাগচির

আগস্ট ১৩, ২০২৬
প্রতি আসনে বিএনপির বিদ্রোহী শঙ্কায় দলের প্রার্থীরা

বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা

আগস্ট ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০