শনিবার, আগস্ট ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে পাচ্ছেন ৪০ হাজার কোটি টাকার সরকারি কাজ

আগস্ট ১৪, ২০২৬
A A
স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে পাচ্ছেন ৪০ হাজার কোটি টাকার সরকারি কাজ
Share on FacebookShare on Twitter

অভিজ্ঞতাহীন একটি ভূঁইফোড় প্রতিষ্ঠানের হাতে উঠতে যাচ্ছে দেশের মেগা প্রকল্পের কোটি কোটি টাকার কাজ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেড’ জাপানি একটি প্রতিষ্ঠানের স্থানীয় অংশীদার হিসেবে ভোলা-বরিশাল ও শরীয়তপুর-চাঁদপুর মেগা সেতু নির্মাণ প্রকল্পের কাজ পেতে যাচ্ছে, যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার কোটি টাকা (৩.৪৪ বিলিয়ন ডলার)।

অনুসন্ধানে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তড়িঘড়ি করে ‘স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেড’ নামক এই প্রতিষ্ঠানটি গঠন করা হয়। ঢাকা-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্মের বৈঠকে জাপানি প্রতিষ্ঠান ‘মিয়াগাওয়া কেনসেতসু কনস্ট্রাকশন লিমিটেড’ এই দুটি মেগা সেতু নির্মাণে আগ্রহ দেখায়। এই যৌথ উদ্যোগের দেশীয় অংশীদার (লোকাল পার্টনার) হিসেবে যুক্ত করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের নতুন এই প্রতিষ্ঠানকে।

অথচ মেগা অবকাঠামো নির্মাণ তো দূরের কথা, অতীতে একটি ছোট কালভার্ট তৈরি কিংবা কোনো ধরনের আন্তর্জাতিক বিনিয়োগ সামলানোর ন্যূনতম অভিজ্ঞতা নেই এই প্রতিষ্ঠানের। অভিযোগ উঠেছে, বাবার রাজনৈতিক ও সরকারি প্রভাব কাজে লাগিয়েই কোনো অভিজ্ঞতা ছাড়াই সাঈদ ইব্রাহিম এই বিশাল মেগা প্রজেক্টের লোকাল পার্টনার হওয়ার সুযোগ বাগিয়ে নিয়েছেন। এমনকি চূড়ান্ত কাজ পেতে তিনি সম্প্রতি সরাসরি সেতু সচিবের সঙ্গেও বৈঠক করেছেন বলে জানা গেছে।

আরওপড়ুন

ইরানের দ্রুত ক্ষেপণাস্ত্র পুনর্গঠনে অবাক ইসরায়েল

ফেনীতে পরকীয়ার অভিযোগে উপজেলা যুবদল নেতা বহিষ্কার

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) নীতি অনুযায়ী, এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের বিশাল ব্যয়ভার বহন করবে বাংলাদেশ সরকার, অর্থাৎ সাধারণ জনগণের করের টাকা। জনগণের বিপুল অর্থ জড়িয়ে থাকা এই প্রজেক্টে সম্পূর্ণ অভিজ্ঞতাহীন একটি সংস্থাকে কেবল স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে যুক্ত করার বিষয়টিকে স্পষ্ট ‘স্বার্থের সংঘাত’ (Conflict of Interest) ও চরম স্বজনপ্রীতি হিসেবে দেখছেন বাজার বিশ্লেষক ও সচেতন মহল।

উল্লেখ্য, এর আগেও কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতার জোরে সাঈদ ইব্রাহিম আহমেদকে ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক বানানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। একের পর এক রাষ্ট্রীয় সুবিধা ও মেগা প্রজেক্টে মন্ত্রীর ছেলের সরাসরি যুক্ত হওয়ার ঘটনা ক্ষমতার অপব্যবহার ও সুশাসনের প্রশ্নকে আবারও বড় ধরনের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

সম্পর্কিত খবর

ইরানের দ্রুত ক্ষেপণাস্ত্র পুনর্গঠনে অবাক ইসরায়েল
আন্তর্জাতিক

ইরানের দ্রুত ক্ষেপণাস্ত্র পুনর্গঠনে অবাক ইসরায়েল

আগস্ট ১৪, ২০২৬
ফেনীতে পরকীয়ার অভিযোগে উপজেলা যুবদল নেতা বহিষ্কার
বিএনপি

ফেনীতে পরকীয়ার অভিযোগে উপজেলা যুবদল নেতা বহিষ্কার

আগস্ট ১৪, ২০২৬
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্লান’ ৫ মাসেই পুরো দেশ দেখে ফেলেছে: নাহিদ
এনসিপি

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্লান’ ৫ মাসেই পুরো দেশ দেখে ফেলেছে: নাহিদ

আগস্ট ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0
  • বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হিন্দু নারীর ঘরে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক, পুলিশে সোপর্দ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাইলটের শরীরে গাঁজা: এয়ার ইন্ডিয়ার সব চালকের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক

পাইলটের শরীরে গাঁজা: এয়ার ইন্ডিয়ার সব চালকের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক

আগস্ট ১৪, ২০২৬
ইরানের দ্রুত ক্ষেপণাস্ত্র পুনর্গঠনে অবাক ইসরায়েল

ইরানের দ্রুত ক্ষেপণাস্ত্র পুনর্গঠনে অবাক ইসরায়েল

আগস্ট ১৪, ২০২৬
ফেনীতে পরকীয়ার অভিযোগে উপজেলা যুবদল নেতা বহিষ্কার

ফেনীতে পরকীয়ার অভিযোগে উপজেলা যুবদল নেতা বহিষ্কার

আগস্ট ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০