জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর কাছে রাজনীতি শিখতে তাঁর বাসায় আসতে চেয়েছেন বলে দাবি করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।
শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘনা আলম নিজেই এই স্পর্শকাতর তথ্যটি প্রকাশ করেন।
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে মেঘনা আলম লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান। অথচ যখন প্রশ্ন করলাম, অনলাইনে হয়রানি করা লোক কি এনসিপির? তখন মুখে তার কুলুপ এঁটে গেল।’
অনলাইনে হয়রানির বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলে মেঘনা আলমের করা পোস্টটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।







