Friday, October 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না: জামায়াত আমির

August 21, 2026
A A
বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না: জামায়াত আমির

বাংলাদেশের মানুষ আর কখনোই কারও আধিপত্যবাদ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চসহ যেকোনো দেশে বা পার্শ্ববর্তী দেশ ভারতে সফর করতেই পারেন, তবে সেই সম্পর্ক হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে।

আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

সম্মেলনে দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও অপরাধ দমন প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধানের দায়িত্বে রয়েছেন। তিনি সদিচ্ছা পোষণ করলে চাইলেই দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের টুটি চেপে তা পুরোপুরি বন্ধ করতে পারেন।

আরওপড়ুন

আধিপত্যবাদের বিরুদ্ধে আইনি জয় ও জাতীয় ঐক্যের ঐতিহাসিক মাস্টারমাইন্ড

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণদের ব্যবহার, রাষ্ট্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

সংগঠনের আদর্শ ও মূল লক্ষ্য তুলে ধরে জামায়াত প্রধান আরও বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘ সময় ধরে ইসলামী দাওয়াত ও ন্যায়ভিত্তিক আদর্শ সমাজ গঠনে কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে যাতে কেউ ভোট ছিনিয়ে নিতে না পারে, সে জন্য নেতাকর্মীদের জনগণের পাশে থেকে ভোটাধিকার সুরক্ষায় কঠোর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

উক্ত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল এমপি এবং অন্যান্য প্রবীণ নেতৃবৃন্দ। একই স্থানে বিকেলে তিনি রাজশাহী জেলা জামায়াতের রুকন সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

Related Posts

আধিপত্যবাদের বিরুদ্ধে আইনি জয় ও জাতীয় ঐক্যের ঐতিহাসিক মাস্টারমাইন্ড
জামায়াত

আধিপত্যবাদের বিরুদ্ধে আইনি জয় ও জাতীয় ঐক্যের ঐতিহাসিক মাস্টারমাইন্ড

October 23, 2026
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণদের ব্যবহার, রাষ্ট্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন
প্রধান সংবাদ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণদের ব্যবহার, রাষ্ট্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

October 23, 2026
সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ, সেনাবাহিনী-পুলিশের সহায়তায় উদ্ধার ৩ হাজার পর্যটক
প্রধান সংবাদ

সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ, সেনাবাহিনী-পুলিশের সহায়তায় উদ্ধার ৩ হাজার পর্যটক

October 23, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আধিপত্যবাদের বিরুদ্ধে আইনি জয় ও জাতীয় ঐক্যের ঐতিহাসিক মাস্টারমাইন্ড

আধিপত্যবাদের বিরুদ্ধে আইনি জয় ও জাতীয় ঐক্যের ঐতিহাসিক মাস্টারমাইন্ড

October 23, 2026
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণদের ব্যবহার, রাষ্ট্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণদের ব্যবহার, রাষ্ট্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

October 23, 2026
চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

October 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০