আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ নিয়ে আলোচনা করতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে সাক্ষাৎ করবেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতারা পুলিশ সদর দপ্তরে গিয়ে আইজিপির সঙ্গে এ বৈঠক করবেন।
জোট সূত্রে জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে পুলিশ প্রধানের সঙ্গে তারা আলোচনা করবেন। লংমার্চকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে।
সাক্ষাৎ শেষে পুলিশ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন জোটের নেতারা।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।







