মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

গাজায় ত্রাণ সংগ্রহে ইসরাইলি হামলায় নিহত ১,৭৬০ ফিলিস্তিনি

আগস্ট ১৭, ২০২৫
A A
গাজায় ত্রাণ সংগ্রহে ইসরাইলি হামলায় নিহত ১,৭৬০ ফিলিস্তিনি
Share on FacebookShare on Twitter

গাজায় ইসরাইলের আগ্রাসন থামছেই না। প্রতিদিনই বোমা হামলা ও ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। জাতিসংঘের মানবাধিকার অফিসের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, গত ২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক হাজার ৭৬০ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে শিশু ও প্রবীণও।

প্রতিবেদনে বলা হয়, নিহত সবাই আমেরিকা-ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) কেন্দ্র থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন। মে মাসে এই কেন্দ্র থেকে ত্রাণ বিতরণ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর গুলি চালানোর অভিযোগ নিয়মিতভাবে উঠছে।

জাতিসংঘের সহায়তা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে ৯৯৪ জন জিএইচএফ কেন্দ্রের আশপাশে এবং ৭৬৬ জন বিভিন্ন রুটে ত্রাণ সংগ্রহের পথে প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। গত ১ আগস্ট প্রকাশিত আরেক প্রতিবেদনে নিহতের সংখ্যা ছিল ১,৩৭৩ জন—অর্থাৎ চলতি মাসেই নিহতের সংখ্যা কয়েকশ বেড়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১২ জন ত্রাণ সংগ্রহে আসা মানুষ। এছাড়া গত ২৪ ঘণ্টায় শিশুসহ আরও ১১ জন প্রাণ হারিয়েছেন।

আরওপড়ুন

ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তির’ প্রাতিষ্ঠানিক সূচনা: প্রথম ৩ বছর নেতৃত্বে পাকিস্তান

মুসলিম বিশ্বের ‘মক্কা জোটে’ যোগ দিচ্ছে বাংলাদেশ! পাকিস্তান ও তুরস্কের ইতিবাচক সংকেত

এদিকে গাজাজুড়ে আইডিএফের হামলা অব্যাহত রয়েছে। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে বিমান হামলায় একই পরিবারের চার শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, জেইতুন এলাকায় আহতদের উদ্ধারে যাওয়া জরুরি যানবাহনের ওপরও গুলি চালাচ্ছে ইসরাইলি সেনারা। পাশাপাশি, পূর্বাঞ্চলের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে যেতে কোয়াডকপ্টার থেকে লিফলেট ছড়ানো হচ্ছে। সম্প্রতি এই অঞ্চলের কয়েকশ ঘরবাড়ি ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী।

সম্পর্কিত খবর

ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তির’ প্রাতিষ্ঠানিক সূচনা: প্রথম ৩ বছর নেতৃত্বে পাকিস্তান
আন্তর্জাতিক

ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তির’ প্রাতিষ্ঠানিক সূচনা: প্রথম ৩ বছর নেতৃত্বে পাকিস্তান

সেপ্টেম্বর ১, ২০২৬
মুসলিম বিশ্বের ‘মক্কা জোটে’ যোগ দিচ্ছে বাংলাদেশ! পাকিস্তান ও তুরস্কের ইতিবাচক সংকেত
আন্তর্জাতিক

মুসলিম বিশ্বের ‘মক্কা জোটে’ যোগ দিচ্ছে বাংলাদেশ! পাকিস্তান ও তুরস্কের ইতিবাচক সংকেত

সেপ্টেম্বর ১, ২০২৬
আফগানিস্তানের ১ ট্রিলিয়ন ডলারের খনি খাতে মার্কিন বিনিয়োগ চায় তালেবান
আন্তর্জাতিক

আফগানিস্তানের ১ ট্রিলিয়ন ডলারের খনি খাতে মার্কিন বিনিয়োগ চায় তালেবান

সেপ্টেম্বর ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৪৯ বছর পরও বিএনপির পথনির্দেশক শহীদ জিয়ার ১৯ দফা, কিন্তু কেন

৪৯ বছর পরও বিএনপির পথনির্দেশক শহীদ জিয়ার ১৯ দফা, কিন্তু কেন

সেপ্টেম্বর ১, ২০২৬
স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার

স্বৈরাচারী শাসন কখনো মেনে নেয়নি দেশের মানুষ: স্পিকার

সেপ্টেম্বর ১, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

সেপ্টেম্বর ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০