আসন্ন কপ (COP) জলবায়ু সম্মেলনে অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি বিশেষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের (CFM) সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাক্লাকায়ারকে এই তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ফোনালাপ ও বৈঠকের দ্বিপাক্ষিক আলোচনায় উভয় পক্ষই আঞ্চলিক উন্নয়ন নিয়ে পারস্পরিক মতামত বিনিময় করেন। এ সময় তারা আঞ্চলিক শান্তি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক তুলে ধরে দুই প্রতিনিধিই অর্থনৈতিক ও সামরিক-প্রতিরক্ষা ক্ষেত্রের বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
একই সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত এই সম্পর্ককে আরও বিস্তৃত করতে এবং দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককে নতুন এক উচ্চতায় উন্নীত করার দৃঢ় ব্যক্ত করেন উভয় শীর্ষ প্রতিনিধি।







