Sunday, October 25, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

মোহাম্মদপুর থানা যুবদল নেতা রিপনকে বহিষ্কার

September 4, 2026
A A
মোহাম্মদপুর থানা যুবদল নেতা রিপনকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলাবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানা যুবদলের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নির্দেশক্রমে ফারুক হোসেন রিপনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ও সামাজিক শৃঙ্খলা পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন রিপনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আরওপড়ুন

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

এর আগে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল। একই সময়ে ওই কমিটির কয়েকজন যুগ্ম-আহ্বায়ককেও বহিষ্কার করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর উত্তর যুবদল কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে আশ্রয় বা প্রশ্রয় দেবে না। বহিষ্কৃত কোনো ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ও সংগঠন বহন করবে না।

দেশ ও জনগণের স্বার্থে অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনের কোনো নেতাকর্মীকে বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদা দাবির অভিযোগ

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অভিযোগের পাশাপাশি জানা গেছে, মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসীর পরিচয় ব্যবহার করে বসিলা এলাকার ব্যবসায়ী তারেক আজিজের কাছে ফারুক হোসেন রিপন ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, চাঁদা দাবির পর ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে। পরে একটি হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে। পুলিশের তদন্তে ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন রিপনের নাম উঠে আসে বলে জানা গেছে।

Related Posts

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি
বাংলাদেশ

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

October 25, 2026
প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

October 25, 2026
ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি
বাংলাদেশ

ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

October 25, 2026
প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

October 25, 2026
ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি

ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে বাদ যাচ্ছে দাঁড়িপাল্লার ছবি

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০