শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

কুমিল্লা বিভাগসহ ছয় দফা দাবি, দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি

কুমিল্লায় লংমার্চ কর্মসূচিতে জামায়াত আমির

সেপ্টেম্বর ৫, ২০২৬
A A
কুমিল্লা বিভাগসহ ছয় দফা দাবি, দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস, পানি, সারসংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি ও দুর্নীতিসহ নানা সমস্যায় ভুগছে। এসব সমস্যার সমাধানের দাবিতেই তারা রাজপথে নেমেছেন।

শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হয়েছে এবং এই লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে। সরকার দাবিগুলো মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করেই তারা ঘরে ফিরবেন।

আরওপড়ুন

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

৫ আগস্টের ক্রেডিট দিতে অস্বস্তিতে ভোগে একটি গোষ্ঠী: শিশির মনির

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি

কুমিল্লাবাসীর উদ্দেশে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লাকে বিভাগ করার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। ১৯৯৪ সালে সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হলেও একই সময়ে কুমিল্লাকে বিভাগ করার দাবি ওঠে। তাহলে কুমিল্লাবাসীর অপরাধ কী—প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, সরকারকে স্পষ্টভাবে বলা হয়েছে, কুমিল্লা বিভাগ নিয়ে আর টালবাহানা করা যাবে না। দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে নোয়াখালীর মানুষও বিভাগ দাবি করছেন উল্লেখ করে তিনি তাদের দাবিও বিবেচনার আহ্বান জানান। তবে দীর্ঘদিনের দাবির কারণে কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়নের দাবি জানান তিনি।

খন্দকার মোশতাক আহমেদের বাড়ি কুমিল্লায় হওয়াকে কেন্দ্র করে অতীতে কুমিল্লার প্রতি কোনো ধরনের বিরাগ দেখানো হয়ে থাকলে তার সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো জেলার নামকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা হলে তা ওই জেলার প্রতিটি নাগরিককে অপমান করার শামিল।

কুমিল্লায় বিমানবন্দর চালুর প্রস্তাব

কুমিল্লায় বিমানবন্দর চালুর প্রসঙ্গে তিনি বলেন, এখানে বিমানবন্দর প্রতিষ্ঠার বিষয়টি সামনে এসেছে। কুমিল্লায় ইপিজেডও রয়েছে। সম্ভাব্যতা যাচাই করে বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে তার আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, প্রশাসনিক বিভিন্ন কাজে কুমিল্লার মানুষকে চট্টগ্রামে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। বিভাগ বাস্তবায়ন হলে স্থানীয়রা কুমিল্লা থেকেই প্রয়োজনীয় প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন।

আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, নির্বাচনের আগে সরকার জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারলে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া উচিত নয়। অন্য দায়িত্ব ছেড়ে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যুবসমাজকে সুরক্ষা এবং দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজীসহ অন্য নেতারা।

সম্পর্কিত খবর

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ
এনসিপি

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

সেপ্টেম্বর ৫, ২০২৬
৫ আগস্টের ক্রেডিট দিতে অস্বস্তিতে ভোগে একটি গোষ্ঠী: শিশির মনির
বাংলাদেশ

৫ আগস্টের ক্রেডিট দিতে অস্বস্তিতে ভোগে একটি গোষ্ঠী: শিশির মনির

সেপ্টেম্বর ৫, ২০২৬
সীতাকুণ্ডে অস্ত্র হাতে ভাইরাল দুই যুবক শনাক্ত, গ্রেপ্তার হয়নি কেউ
প্রধান সংবাদ

সীতাকুণ্ডে অস্ত্র হাতে ভাইরাল দুই যুবক শনাক্ত, গ্রেপ্তার হয়নি কেউ

সেপ্টেম্বর ৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই, ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির

মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই, ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির

সেপ্টেম্বর ৫, ২০২৬
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

সেপ্টেম্বর ৫, ২০২৬
৫ আগস্টের ক্রেডিট দিতে অস্বস্তিতে ভোগে একটি গোষ্ঠী: শিশির মনির

৫ আগস্টের ক্রেডিট দিতে অস্বস্তিতে ভোগে একটি গোষ্ঠী: শিশির মনির

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০