Sunday, October 25, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’: বার্ষিক প্রতিবেদনে ৪৩৫ কোটি টাকার গরমিল

September 8, 2026
A A
সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’: বার্ষিক প্রতিবেদনে ৪৩৫ কোটি টাকার গরমিল

সুশাসনের জন্য সুপরিচিত ব্র্যাক ব্যাংকের বিরুদ্ধে মুনাফার তথ্য গোপন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করার মারাত্মক অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির ২০২৫ সালের সমন্বিত নিট মুনাফা নিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি এবং চূড়ান্ত নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদনের হিসাবের মধ্যে প্রায় ৪৩৫ কোটি টাকার বড় ধরনের গরমিল উন্মোচিত হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক দাবি করে, ২০২৫ সালে তারা ২ হাজার ২৫১ কোটি টাকা সমন্বিত নিট মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ৫৭ শতাংশ বেশি। ব্যাংকের প্রচারিত এই তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধি নিয়ে এক ধরনের ইতিবাচক বিভ্রান্তি তৈরি হয়।

তবে ব্যাংকটির চূড়ান্ত নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য প্রযোজ্য প্রকৃত সমন্বিত নিট মুনাফা ছিল ১ হাজার ৮১৬ কোটি ২৭ লাখ টাকা। মূলত নিজেদের সহযোগী প্রতিষ্ঠানসমূহের (যেমন: বিকাশ, ব্র্যাক ইপিএল ইত্যাদি) সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের প্রাপ্য ৪৩৪ কোটি ৬৭ লাখ টাকাও নিজেদের মুনাফা হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিতে চাপিয়ে দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ।

আরওপড়ুন

কৃষকদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ, পরে গুলি ছোড়ার অভিযোগ

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

বিষয়টি আরও রহস্যজনক রূপ নেয় যখন দেখা যায়, শেয়ারপ্রতি আয় বা ইপিএস (EPS) হিসাব করার সময় ব্যাংকটি বিজ্ঞপ্তিতে প্রচারিত ২ হাজার ২৫১ কোটি টাকার বদলে প্রতিবেদনে থাকা প্রকৃত ১ হাজার ৮১৬ কোটি ২৭ লাখ টাকাই ব্যবহার করেছে। আন্তর্জাতিক হিসাবমান (IAS-33) অনুযায়ী মূল শেয়ারহোল্ডারদের প্রকৃত মুনাফা ধরে ৯ টাকা ১২ পয়সা ইপিএস হিসাব করলেও বিজ্ঞপ্তিতে কৃত্রিমভাবে মুনাফা বাড়িয়ে পারফরম্যান্স বড় করে দেখানো হয়েছে।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও বিভিন্ন শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা ব্র্যাক ব্যাংকের এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণাকে অনভিপ্রেত ও অনৈতিক বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, বিনিয়োগকারীদের প্রভাবিত করতে পারফরম্যান্স ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো সিকিউরিটিজ আইনের স্পষ্ট লঙ্ঘন। এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

Related Posts

কৃষকদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ, পরে গুলি ছোড়ার অভিযোগ
বাংলাদেশ

কৃষকদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ, পরে গুলি ছোড়ার অভিযোগ

October 25, 2026
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে মস্তিষ্কের পরিবর্তে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক
বাংলাদেশ

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

October 24, 2026
‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’
বাংলাদেশ

‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

October 24, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কৃষকদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ, পরে গুলি ছোড়ার অভিযোগ

কৃষকদের ধাওয়ায় পিছু হটল বিএসএফ, পরে গুলি ছোড়ার অভিযোগ

October 25, 2026
‘চূড়ান্ত যুদ্ধে’ বিশ্বে একক পরাশক্তি হবে ইরান: আইআরজিসি মুখপাত্র

‘চূড়ান্ত যুদ্ধে’ বিশ্বে একক পরাশক্তি হবে ইরান: আইআরজিসি মুখপাত্র

October 25, 2026
পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার অরিন ও শান্ত

পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা, অস্ত্রসহ গ্রেপ্তার অরিন ও শান্ত

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০