বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে একাধিক বিয়ে, দম্পতি গ্রেপ্তার

সেপ্টেম্বর ৮, ২০২৬
A A
স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে একাধিক বিয়ে, দম্পতি গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

ভারতের পশ্চিমবঙ্গে স্ত্রীকে কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাতিজি পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণার মাধ্যমে বিয়ের পর নতুন বরের পরিবার থেকে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেগঙ্গার এক ব্যক্তি বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। এক ঘটকের মাধ্যমে তিনি অভিযুক্ত তরুণীর ছবি পান এবং পছন্দ হওয়ার পর প্রায় এক মাস আগে একটি মন্দিরে তাদের বিয়ে হয়।

বিয়ের সময় এক ব্যক্তি ওই তরুণীকে নিজের ভাতিজি হিসেবে পরিচয় দেন। এমনকি তিনিই কন্যা সম্প্রদান করেন এবং পাত্রপক্ষকে জানান, পরিবারে তাদের আর কেউ নেই।

আরওপড়ুন

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান নিয়ে নতুন তথ্য নেই: ভারত

ইরান যুদ্ধে মার্কিন ভোক্তাদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার

কিন্তু বিয়ের কয়েক দিন পর নববধূর আচরণে সন্দেহ তৈরি হলে বর খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে তিনি জানতে পারেন, ওই নারী আগেই বিবাহিত এবং কন্যা সম্প্রদানকারী ব্যক্তিই তার প্রকৃত স্বামী। শুধু তাই নয়, ওই দম্পতির দুটি সন্তানও রয়েছে, যারা ইতোমধ্যে বিবাহিত।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় পঞ্চায়েত সদস্যরা অভিযুক্তদের ডেকে পাঠান। তবে তারা অভিযোগ অস্বীকার করেন। পরে ভুক্তভোগী ব্যক্তি দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ঘটনার সত্যতা পায়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বামী-স্ত্রী বলে স্বীকার করেন। পুলিশ জানায়, এর আগেও একই কৌশলে স্ত্রীকে কখনো ভাতিজি, আবার কখনো মেয়ে পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়েছিলেন তারা।

অভিযোগ রয়েছে, প্রতিবার বিয়ের পর নতুন বরের বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালংকার নিয়ে তারা পালিয়ে যেতেন। সামাজিক লজ্জার কারণে আগের অনেক ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করেননি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দম্পতিকে বারাসত মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

সম্পর্কিত খবর

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান নিয়ে নতুন তথ্য নেই: ভারত
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান নিয়ে নতুন তথ্য নেই: ভারত

সেপ্টেম্বর ৮, ২০২৬
ইরান যুদ্ধে মার্কিন ভোক্তাদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে মার্কিন ভোক্তাদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার

সেপ্টেম্বর ৮, ২০২৬
আন্তর্জাতিক

স্কুলে ফেরার প্রথম দিনেই ইসরাইলি হামলায় প্রাণ গেল ৮ বছরের ফিলিস্তিনি শিশুর

সেপ্টেম্বর ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অভিনেত্রী বাঁধনকে হেনস্তার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের মশাল মিছিল

অভিনেত্রী বাঁধনকে হেনস্তার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের মশাল মিছিল

সেপ্টেম্বর ৯, ২০২৬
সংসদে আরও ৫ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধীদল

সংসদে আরও ৫ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধীদল

সেপ্টেম্বর ৯, ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি: শিক্ষামন্ত্রী

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি: শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বর ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০