রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে

সেপ্টেম্বর ১৩, ২০২৬
A A
১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে
Share on FacebookShare on Twitter

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা–রংপুর লংমার্চ শুরু করবে ১১ দলীয় ঐক্য।

ওই দিন সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউতে নেতাকর্মীদের জমায়েত হওয়ার কথা রয়েছে। সকাল ৮টায় সেখান থেকে লংমার্চ শুরু হবে। কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। পরে রংপুর জেলা স্কুলে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের কর্মসূচি শেষ হবে।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচির কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও দাবির পক্ষে অবস্থান নিয়ে বিরোধী দল মাঠে নেমেছে। গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা–চট্টগ্রাম লংমার্চে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ওই কর্মসূচিতে প্রত্যাশার চেয়েও বেশি মানুষের অংশগ্রহণ ছিল বলেও জানান তিনি।

হামিদুর রহমান আজাদ বলেন, শুরুতে তাদের ছয় দফা দাবি ছিল। পরবর্তী সময়ে চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়টি দাবির সঙ্গে যুক্ত হওয়ায় তা সাত দফায় রূপ নেয়।

আরওপড়ুন

কোরআনের আলোকে পৌঁছে দেব বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত : সেলিম উদ্দিন

মির্জা ফখরুলের আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বৈঠকে আগের ঢাকা–চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে আগামী ঢাকা–রংপুর লংমার্চ সফলভাবে বাস্তবায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠক ও পরবর্তী প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোরআনের আলোকে পৌঁছে দেব বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত : সেলিম উদ্দিন
জামায়াত

কোরআনের আলোকে পৌঁছে দেব বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত : সেলিম উদ্দিন

সেপ্টেম্বর ১৩, ২০২৬
মির্জা ফখরুলের আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

সেপ্টেম্বর ১৩, ২০২৬
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে সব রাজনৈতিক দলের আবেদন
বাংলাদেশ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে রিট খারিজ

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

সেপ্টেম্বর ১৩, ২০২৬
কোরআনের আলোকে পৌঁছে দেব বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত : সেলিম উদ্দিন

কোরআনের আলোকে পৌঁছে দেব বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত : সেলিম উদ্দিন

সেপ্টেম্বর ১৩, ২০২৬
মির্জা ফখরুলের আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

মির্জা ফখরুলের আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০