Monday, November 16, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

তিতুমীর কলেজে হামলার অভিযোগে ঢাবিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর বিক্ষোভ

September 14, 2026
A A
তিতুমীর কলেজে হামলার অভিযোগে ঢাবিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর বিক্ষোভ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে দেয়াল লিখন কর্মসূচি চলাকালে বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনটির তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক সোহাগ প্রামাণিক আহত হন এবং এক নারী সদস্যকে যৌন হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সংগঠনটির ১৭তম জাতীয় কাউন্সিল উপলক্ষে তিতুমীর কলেজে দেয়াল লিখন কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

বিপ্লবী ছাত্র মৈত্রীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজা এবং আক্কাছুর রহমান আঁখি হল শাখার সভাপতি মো. মাইন উদ্দিন তোহা আকন্দের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা চালান। কোনো সংগঠনেরই অন্য সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানোর অধিকার নেই উল্লেখ করে ঘটনাটির তীব্র নিন্দা জানায় তারা।

আরওপড়ুন

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

হামলার প্রতিবাদে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী। টিএসসি থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ সঞ্চালনা করেন ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান ইমু এবং সভাপতিত্ব করেন ঢাকা মহানগর শাখার সভাপতি তৈয়ব ইসলাম।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পর ভিন্নমতের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নারী শিক্ষার্থীদের হেনস্তার মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ভিন্নমত দমনে ছাত্রলীগের অনুসৃত সন্ত্রাসী পদ্ধতির সঙ্গে ছাত্রদলের বর্তমান কর্মকাণ্ডের কোনো মৌলিক পার্থক্য নেই উল্লেখ করে নেতারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ও সাংগঠনিক ব্যবস্থা এবং ক্যাম্পাসে নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

Related Posts

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের
আওয়ামী লীগ

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

November 16, 2026
পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে
বাংলাদেশ

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

November 16, 2026
এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট
আওয়ামী লীগ

এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট

November 16, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মাতামুহুরী ও মোকামতলায় নতুন থানা, বগুড়া ও সিলেটে হচ্ছে দুই পৌরসভা

মাতামুহুরী ও মোকামতলায় নতুন থানা, বগুড়া ও সিলেটে হচ্ছে দুই পৌরসভা

November 16, 2026
অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

November 16, 2026
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

গোপালগঞ্জ নিয়ে মিয়া গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ

November 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০