বুধবার, জুলাই ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ইসলাম

আজানের সময় করণীয়-বর্জনীয়

আগস্ট ১৯, ২০২৫
A A
আজানের সময় করণীয়-বর্জনীয়
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

সুখী দাম্পত্য জীবনে গড়তে মহানবী (সা.)–এর শেখানো কৌশল সমূহ

দুর্যোগ মোকাবিলায় ইসলামের শিক্ষা

পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনিগুলোর একটি হলো আজান। মুসলিম হোক কিংবা অমুসলিম—কোটি মানুষের অন্তরে এই আহ্বান বিশেষ এক স্পর্শ জাগায়। কারণ এটি শুধু কোনো শব্দ নয়; বরং মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তার ডাকে সাড়া দেওয়ার আহ্বান। তাই আজানের সুর যেমন মুসলমানের অন্তরকে নাড়া দেয়, তেমনি অমুসলিমদের মনেও আকর্ষণ তৈরি করে। ইতিহাসের বিভিন্ন সময়ে এর অসংখ্য প্রমাণ পাওয়া যায়।

তবে সব মানুষের অনুভূতি একই রকম নয়। আল্লাহর বাণীতে এসেছে—যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, তারা কখনো হেদায়েতের আলো পায় না। তাই ইসলামে আজানের গুরুত্ব অপরিসীম। আজান শোনা ও এর জবাব দেওয়া সুন্নত হিসেবে বিবেচিত হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন: “যখন তোমরা আজান শুনবে, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবে।” (সহিহ বুখারি, হাদিস: ৬১১)

আজানের জবাব দেওয়ার নিয়ম

মুয়াজ্জিনের প্রতিটি বাক্যের পর শ্রোতাও অনুরূপ বাক্য বলবে।

তবে “হাইয়্যা আলাস সালাহ” ও “হাইয়্যা আলাল ফালাহ” শোনার সময় উত্তর হবে: “লা হাওলা ওয়া লা কুউওয়াতা ইল্লা বিল্লাহ।” (সহিহ মুসলিম, হাদিস: ৩৮৫)

ফজরের আজানে “আসসালাতু খাইরুম মিনান নাউম”-এর জবাব মুয়াজ্জিনের মতোই দেওয়া উত্তম।

প্রচলিত কিছু ভ্রান্তি

“আল্লাহু আকবার” শুনে “জাল্লা জালালুহু” বলা সুন্নত নয়।

“আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ” শুনে সঙ্গে সঙ্গে দরুদ পড়া উচিত নয়। দরুদ পড়া যাবে আজান শেষে।

আজানের সময় বৃদ্ধাঙুলে চুমু খেয়ে চোখে মুছে নেওয়ার প্রথা শরিয়তসম্মত নয়।

আজানের জবাব না দিলে “বেইমান হয়ে যায়”—এ ধারণার কোনো ভিত্তি নেই।

যারা আজানের জবাব দেবে না

নামাজরত ব্যক্তি, খাওয়া-দাওয়া, ইস্তিঞ্জা বা বৈবাহিক সম্পর্কের সময়।

তবে এসব কাজ শেষে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া উত্তম।

কোরআন তেলাওয়াতকারী সাময়িক বিরতি দিয়ে জবাব দেবেন।

জুমার দ্বিতীয় আজান

খতিব মিম্বরে বসার পর দেওয়া দ্বিতীয় আজানের জবাব মুখে না দিয়ে মনে মনে দেওয়া উত্তম।

আজানের সময় করণীয়

চুপ থাকা ও মনোযোগ দিয়ে শোনা।

অপ্রয়োজনীয় কথা বা কাজ বন্ধ রাখা।

ওয়াজ, বক্তৃতা বা সভার মাঝেও আজান হলে বিরতি দিয়ে জবাব দেওয়া।

রেডিও-টেলিভিশনের আজান

সরাসরি সম্প্রচারিত আজানের জবাব দেওয়া সুন্নত।

তবে রেকর্ড করা আজানের জবাব দেওয়ার প্রয়োজন নেই।

আজানের পর আমল

দরুদ শরিফ পাঠ ও বিশেষ দোয়া করা সুন্নত।

হাদিসে এসেছে, এ দোয়া পাঠকারীর জন্য কেয়ামতে রাসুলুল্লাহ (সা.)-এর সুপারিশ অবধারিত হবে। (বুখারি, হাদিস: ৬১৪; মুসলিম, হাদিস: ৩৮৪)

তবে আজানের পর হাত তুলে সম্মিলিত মুনাজাত করার প্রমাণ হাদিসে নেই।

একামতের জবাব

আজানের মতো একামতের জবাব দেওয়াও মুস্তাহাব। শুধু “ক্বদ ক্বামাতিস সালাহ”-এর জবাবে বলা হবে: “আক্বামাহাল্লাহু ওয়া আদামাহা।” (আবু দাউদ, হাদিস: ৫২৮)

 

 

সম্পর্কিত খবর

সুখী দাম্পত্য জীবনে গড়তে মহানবী (সা.)–এর শেখানো কৌশল সমূহ
ইসলাম

সুখী দাম্পত্য জীবনে গড়তে মহানবী (সা.)–এর শেখানো কৌশল সমূহ

জুলাই ২১, ২০২৬
দুর্যোগ মোকাবিলায় ইসলামের শিক্ষা
ইসলাম

দুর্যোগ মোকাবিলায় ইসলামের শিক্ষা

জুলাই ১৮, ২০২৬
মহানবী (সা.) যেভাবে অজু করতেন
ইসলাম

মহানবী (সা.) যেভাবে অজু করতেন

জুলাই ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

জুলাই ২২, ২০২৬
লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

লামিন ইয়ামাল: দাদির হাত ধরে শরণার্থী শিবির থেকে বিশ্বজয়ের মঞ্চে

জুলাই ২২, ২০২৬
ভয়ের মুখে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মার্কিন ডেমোক্র্যাটরা

ভয়ের মুখে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মার্কিন ডেমোক্র্যাটরা

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০