Saturday, September 19, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে ঢাকা-রংপুর লংমার্চ শুরু

September 19, 2026
A A
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে ঢাকা-রংপুর লংমার্চ শুরু

Oplus_131072

গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হয়েছে।

শনিবার সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিপুলসংখ্যক মানুষ সমাবেশস্থলে জড়ো হন।

সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সমাবেশ শেষে সকাল ৮টায় রংপুরের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালির বিমান মোড় এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে।

আরওপড়ুন

তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ

এ ছাড়া পথে লংমার্চকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে জড়ো হওয়া মানুষের অনুরোধে নেতারা সড়কের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারেন।

লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছয় দফা দাবিতে গত ৫ সেপ্টেম্বর বর্তমান বিরোধী দলগুলোর প্রথম বড় কর্মসূচি হিসেবে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এবং ব্যাপক সাড়া পাওয়ায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। এর ধারাবাহিকতায় ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে এবারও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

কর্মসূচি সফল করতে সরকার ও প্রশাসনের সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আগের কর্মসূচির তুলনায় এবার আরও বেশি মানুষের সাড়া পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

আট দফা দাবি

প্রথমে ছয় দফা দাবিকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

পরবর্তী সময়ে এর সঙ্গে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি যুক্ত করা হয়। সর্বশেষ উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত হয়েছে। এ নিয়ে মোট দাবি দাঁড়িয়েছে আট দফায়।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন।

Related Posts

তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম
এনসিপি

তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম

September 19, 2026
নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ
আন্তর্জাতিক

নিউইয়র্কে সরানো হতে পারে ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের স্বর্ণ

September 19, 2026
‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক
আওয়ামী লীগ

‎সাজেকে ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান, ৬ পর্যটক আটক

September 19, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম

তারেক রহমানকে কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকেই ঠিক করতে হবে: নাহিদ ইসলাম

September 19, 2026
হাসিনার দেশে ফেরার বক্তব্য: ওসির কথিত অডিও ফরেনসিক পরীক্ষায়

হাসিনার দেশে ফেরার বক্তব্য: ওসির কথিত অডিও ফরেনসিক পরীক্ষায়

September 19, 2026
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে ঢাকা-রংপুর লংমার্চ শুরু

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে ঢাকা-রংপুর লংমার্চ শুরু

September 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০