রবিবার, আগস্ট ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি

শিবির নিয়ে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ বিবিসি বাংলার বিরুদ্ধে

আগস্ট ২০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে বুধবার (১৮ আগস্ট) বিবিসি বাংলা ‘ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো প্রকাশ্যে শিবিরের প্রার্থী ঘোষণা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যা অসত্য তথ্য হিসেবে দাবি করছে ‘দ্য ডিসেন্ট’ ম্যাগাজিন।

মঙ্গলবার (১৯ আগস্ট) ‘দ্য ডিসেন্ট’ ম্যাগাজিন ‘ডাকসু নির্বাচন: অসত্য তথ্য ছড়ালো বিবিসি বাংলা’ শিরোনামে একটি ফেসবুক পোস্ট করেছে।

ফ্রান্সভিত্তিক সংবাদ সংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেসের (এএফপি) সাবেক বাংলাদেশী ফ্যাক্টচেকার এবং ‘দ্য ডিসেন্ট’ ম্যাগাজিনের সম্পাদক কদরুদ্দিন শিশির ‘দ্য ডিসেন্ট’ ম্যাগাজিনের ওই ফেসবুক পোস্টটি শেয়ার করেছেন।

ফেসবুক পোস্টে ‘দ্য ডিসেন্ট’ ম্যাগাজিন লিখেছে, গতকাল ১৮ আগস্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এই দিন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্বে একাধিক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। অন্যদের মতো ইসলামী ছাত্রশিবিরও পূর্ণাঙ্গ প্যানেলের জন্য মনোনয়ন সংগ্রহ করে এবং ২৮ সদস্যের প্যানেলের নাম ঘোষণা করে।

এ নিয়ে বিবিসি বাংলা তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ফটোকার্ড পোস্ট করে, যেখানে লেখা হয়, ‘ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো প্রকাশ্যে শিবিরের প্রার্থী ঘোষণা’।

‘দ্য ডিসেন্ট’ ম্যাগাজিন আরো জানায়, একইসাথে বিবিসির ওয়েবসাইটে ‘লাইভ’ পাতায় এ সংক্রান্ত প্রতিবেদনটি লেখা হয় এভাবে- ‘ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো প্রকাশ্যে শিবিরের প্রার্থী ঘোষণা।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সমর্থিত ইসলামী ছাত্রশিবির। স্বাধীন বাংলাদেশে এই প্রথমবারের মতো প্রকাশ্যে প্যানেল ঘোষণা দিয়ে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে নির্বাচন করতে যাচ্ছে।

এর আগে বিভিন্ন সময়ের নির্বাচনে শিবিরের পক্ষ থেকে গোপনে প্যানেল দেয়া হলেও প্রকাশ্যে প্রচারণা করতে দেখা যায়নি বলে সেই সময়ের ছাত্রনেতারা জানিয়েছেন।…’

কিন্তু ‘দ্য ডিসেন্ট’ ম্যাগাজিনের অনুসন্ধান করে জানিয়েছে, ‘ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো প্রকাশ্যে শিবিরের প্রার্থী’ ঘোষণা করার যে তথ্যটি বিবিসি বাংলা দিয়েছে তা অসত্য। প্রকৃতপক্ষে এর আগে একাধিকবার প্রকাশ্যে নিজেদের সংগঠনের ব্যানারে ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিল ছাত্রশিবির, যা বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আকারেও প্রকাশিত হয়েছে।’

প্রকাশ্যে শিবিরের ব্যানারে অন্তত তিনটি ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করে অংশ নেয়ার খবর দৈনিক ইত্তেফাকে পাওয়া গেছে।

আরওপড়ুন

ইমাম-মুয়াজ্জিনকে সরকারি ভাতা পাইয়ে দেয়ার কথা বলে অর্থ নিলেন বিএনপি নেতা

নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

‘দ্য ডিসেন্ট’ ম্যাগাজিন জানায়, ১৯৭৯ সালের ২৪ জুলাই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিনের ইত্তেফাকের প্রথম পাতার চতুর্থ কলামে শিরোনাম করা হয় ‘আজ ডাকসু নির্বাচন’। এই খবরের বাকি অংশ ছাপা হয় ৭ম পাতার ৬ষ্ঠ কলামে লেখা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রশিবির থেকে ভিপি পদপ্রার্থী ছিলেন মোহাম্মদ আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন আব্দুল কাদির বাচ্চু’।

‘দ্য ডিসেন্ট’ ম্যাগাজিন ফেসবুক পোস্টে আরো লেখে, ১৯৮০ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয় আরেকটি ডাকসু নির্বাচন। ওই দিনের ইত্তেফাকের প্রথম পাতায় প্রথম কলামে ‘আজ ডাকসু নির্বাচন’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এই খবরের বাকি অংশ ছাপা হয় ৮ম পাতার প্রথম কলামে। সেখানে উল্লেখ করা হয় প্রচারণার অংশ হিসেবে নির্বাচনের আগের দিন ছাত্রশিবির একটি সাইকেল র‌্যালির আয়োজন করে।

এরপর ১৯৯০ সালের ২৭ মে ডাকসু নির্বাচন নিয়ে দৈনিক ইত্তেফাক ‘ডাকসু নির্বাচনে ৩০টি প্যানেল’ শিরোনামে প্রথম পাতার ৬ষ্ঠ কলামে মনোনয়ন পত্র জমা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই খবরের পরের অংশ ছাপা হয় শেষ পৃষ্ঠার ১নং কলামে, যেখানে বলা হয়েছে, ‘ছাত্র শিবিবের পক্ষে ডাকসুর ভিপি পদে মুহাম্মদ আমিনুল ইসলাম, জি.এস. পদে মুহাম্মদ মুজিবুর রহমান ও এ.জি.এস পদে শফিকুল আবন হেলাল মনোনয়নপত্র জমা দিয়েছে’।

এ ছাড়া ১৯৮০ সালের ডাকসু নির্বাচন উপলক্ষে শিবিরের তৈরি একটি প্রচারণাপত্র সংগ্রহ করে দেখা গেছে, তাতে ‘তাহের-কাদের পরিষদ’কে ’বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ এর প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।

সম্পর্কিত খবর

ইমাম-মুয়াজ্জিনকে সরকারি ভাতা পাইয়ে দেয়ার কথা বলে অর্থ নিলেন বিএনপি নেতা
বাংলাদেশ

ইমাম-মুয়াজ্জিনকে সরকারি ভাতা পাইয়ে দেয়ার কথা বলে অর্থ নিলেন বিএনপি নেতা

আগস্ট ২৩, ২০২৬
নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে
বিএনপি

নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

আগস্ট ২৩, ২০২৬
বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন ছাত্রদল নেতা
বাংলাদেশ

বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন ছাত্রদল নেতা

আগস্ট ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

❝রেজোয়ানাকে আমি ধরেছিলাম, বলেছি বিএনপিকে টু-থার্ড কেন দিলে?❞

❝রেজোয়ানাকে আমি ধরেছিলাম, বলেছি বিএনপিকে টু-থার্ড কেন দিলে?❞

আগস্ট ২৩, ২০২৬
ঈদে মিলাদুন্নবী উদযাপন করা ভিত্তিহীন: শায়খ আবদুর রহমান আস-সুদাইস

ঈদে মিলাদুন্নবী উদযাপন করা ভিত্তিহীন: শায়খ আবদুর রহমান আস-সুদাইস

আগস্ট ২৩, ২০২৬
দীপু মনির স্বামীর জানাজায় উত্তেজনা সৃষ্টির চেস্টাকালে পুলিশ দেখে পলায়ন আ. লীগ কর্মীর

দীপু মনির স্বামীর জানাজায় উত্তেজনা সৃষ্টির চেস্টাকালে পুলিশ দেখে পলায়ন আ. লীগ কর্মীর

আগস্ট ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০