শনিবার, আগস্ট ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

মন্ত্রণালয়ের শিক্ষা ছুটি সংক্রান্ত সিদ্ধান্তে বিজ্ঞানীদের অসন্তোষ

আগস্ট ২১, ২০২৫
A A
মন্ত্রণালয়ের শিক্ষা ছুটি সংক্রান্ত সিদ্ধান্তে বিজ্ঞানীদের অসন্তোষ
Share on FacebookShare on Twitter

চাকরিবিধি অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি মন্ত্রণালয় অনেকের শিক্ষা ছুটির আবেদন নাকচ করায় তরুণ গবেষকরা চরম হতাশায় পড়েছেন। অভিযোগ উঠেছে—সব শর্ত পূরণ করা সত্ত্বেও নানা অজুহাতে এসব আবেদন অযৌক্তিভাবে বাতিল করা হচ্ছে। ফলে কেউ কেউ স্কলারশিপ ধরে রাখতে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন, আবার অনেকে চাকরি বাঁচাতে স্কলারশিপ ত্যাগ করছেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, প্রতিষ্ঠানীয় অনুমোদন পাওয়া সত্ত্বেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনের স্বেচ্ছাচারিতায় এসব ছুটি বাতিল হচ্ছে। এমনকি অনুমোদিত শিক্ষা ছুটিও বাতিল করার নজির দেখা গেছে। সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একাধিক কর্মকর্তার আবেদন নামঞ্জুর হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সিনিয়র সচিব বলেন, শিক্ষা ছুটি নিয়ে নতুন কোনো নিয়ম করা হয়নি। ‘ফুল ফান্ডেড’ স্কলারশিপধারীদের ছুটি অনুমোদন দেওয়া হচ্ছে। বাতিল হয়েছে কেবল অ্যাসিস্ট্যানশিপ স্কলারশিপ বা যাদের কোয়ার্টারলি রিপোর্ট জমা দেওয়ায় জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে তাদের আবেদন।

কিন্তু মন্ত্রণালয়ের এ ব্যাখ্যা অনেক ক্ষেত্রে বাস্তবতার সঙ্গে মেলে না বলে দাবি করছেন গবেষকরা। বিসিএসআইআরের এক বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, তার স্কলারশিপ সম্পূর্ণ অর্থায়িত হলেও তা অনুমোদন দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, “ফুল ফান্ডেড” সংজ্ঞা নিয়ে মন্ত্রণালয় জটিলতা তৈরি করছে। এর আগে কখনো এমন সমস্যা হয়নি।

এমন পরিস্থিতিতে শিক্ষা ছুটি না পেয়ে বিসিএসআইআরের অন্তত দুই কর্মকর্তা সম্প্রতি চাকরি ছেড়ে দিয়েছেন। একইভাবে জুলাই মাসে আরও তিনজন কর্মকর্তা আবেদন করেও অনুমোদন পাননি। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির একজন কর্মকর্তার আবেদনও নাকচ হয়েছে। পরমাণু শক্তি কমিশনেরও এক চিকিৎসক ও তিন বিজ্ঞানীর আবেদন সম্প্রতি বাতিল করা হয়েছে।

আরওপড়ুন

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

অনেক বিজ্ঞানীর অভিযোগ, একসঙ্গে কয়েকজন ছুটিতে গেলে দাপ্তরিক কাজ ব্যাহত হবে—এই অজুহাতে মন্ত্রণালয় আবেদন নামঞ্জুর করছে। অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যান অনুমোদন দেওয়ার পর মন্ত্রণালয়ের পক্ষে বাধা দেওয়ার এখতিয়ার নেই।

গবেষকরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ গবেষণা ও উচ্চশিক্ষাকে নিরুৎসাহিত করছে। এর ফলে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সম্পর্কিত খবর

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭
আওয়ামী লীগ

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

আগস্ট ১, ২০২৬
ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
বাংলাদেশ

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আগস্ট ১, ২০২৬
হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
জামায়াত

হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

জুলাই ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশের ভবিষ্যতের চেয়ে মোদীর ত্বকই বেশি উজ্জ্বল: ককরোচ পার্টি প্রধান

দেশের ভবিষ্যতের চেয়ে মোদীর ত্বকই বেশি উজ্জ্বল: ককরোচ পার্টি প্রধান

আগস্ট ১, ২০২৬
পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

আগস্ট ১, ২০২৬
ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আগস্ট ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০