Saturday, October 3, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

থানার ভেতরে যুবদল নেতার হামলায় আহত পুলিশ সদস্য, বিএনপি নেতাদের মুচলেকায় পেলেন ছাড়া

October 2, 2026
A A
থানার ভেতরে যুবদল নেতার হামলায় আহত পুলিশ সদস্য, বিএনপি নেতাদের মুচলেকায় পেলেন ছাড়া

সীতাকুণ্ড থানার প্রধান ফটকের সামনে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ তাঁকে আটক করলেও মধ্যরাতে মুচলেকা ও ক্ষমা প্রার্থনার বিনিময়ে স্থানীয় বিএনপি নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি প্রাইভেট কার নিয়ে সীতাকুণ্ড থানার সামনে যান ইসমাইল হোসেন। থানার মূল ফটক অবরুদ্ধ করে গাড়ি পার্কিং করে তিনি চলে যান। প্রায় এক ঘণ্টা পর তিনি ফিরে এলে পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. শফিক থানার ফটকে গাড়ি রাখার কারণ জানতে চান। কনস্টেবল শফিক সাধারণ পোশাকে থাকলেও পুলিশ পরিচয় দেওয়ার পরও ক্ষিপ্ত হয়ে ইসমাইল তাঁর ওপর চড়াও হন এবং প্রকাশ্যে মারধর করেন।

হামলায় গুরুতর আহত কনস্টেবল শফিককে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে থানার ভেতরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অন্য পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ইসমাইলকে আটক করে হাজতে পাঠান। ইসমাইলকে আটকের খবর ছড়িয়ে পড়লে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।

আরওপড়ুন

‘বিএনপির এমপি থাকা আসনে সার সংকট নেই’, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দাবিটি অসত্য

কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি, যাকে ঘিরে রাড্ডা সেন্টার বিতর্ক

পরিস্থিতি সামাল দিতে রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহবুদ্দিন রাজুর নেতৃত্বে বিএনপি নেতারা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ চার ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে ইসমাইল সবার সামনে নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা ও ক্ষমা প্রার্থনা করলে বিএনপি নেতাদের জিম্মায় তাঁকে ছেড়ে দেয় পুলিশ।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর জানান, ভুলবোঝাবুঝি থেকে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছিল। অভিযুক্ত নেতা সবার সামনে ক্ষমাপ্রার্থনা ও ভবিষ্যতে এমন অপরাধ না করার অঙ্গীকার করায় তাঁকে স্থানীয় নেতাদের জিম্মায় দেওয়া হয়।

এদিকে থানায় পুলিশ পেটানো ও পরবর্তী ড্রামার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—পেশাগত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদান ও হামলায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মো. ইসমাইল হোসেন

Related Posts

‘বিএনপির এমপি থাকা আসনে সার সংকট নেই’, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দাবিটি অসত্য
প্রধান সংবাদ

‘বিএনপির এমপি থাকা আসনে সার সংকট নেই’, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দাবিটি অসত্য

October 2, 2026
কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি, যাকে ঘিরে রাড্ডা সেন্টার বিতর্ক
বাংলাদেশ

কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি, যাকে ঘিরে রাড্ডা সেন্টার বিতর্ক

October 2, 2026
নিঝুমদ্বীপের মানুষকে ‘কুত্তা পাখি, ছাগল পাখি’ বলে পোস্ট, হান্নান মাসউদের স্ত্রীর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
এনসিপি

নিঝুমদ্বীপের মানুষকে ‘কুত্তা পাখি, ছাগল পাখি’ বলে পোস্ট, হান্নান মাসউদের স্ত্রীর বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

October 2, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

October 3, 2026
শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান

শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান

October 3, 2026
২০ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি

২০ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি

October 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০