Saturday, October 3, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

October 2, 2026
A A
আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর ও সেনাপতি সুলতান সালাহউদ্দিন আইয়ুবির বুদ্ধিদীপ্ত রণকৌশলে ১১৮৭ সালের ২ অক্টোবর (৫৮৩ হিজরির ২৭ই রজব) পবিত্র ভূমি ফিলিস্তিন ও আল-কুদ্‌স (জেরুজালেম) পুনর্দখল করে মুসলমানরা। এর আগে ৬৩৭ খ্রিষ্টাব্দে দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.)-এর শাসনামলে রোমানদের পরাজিত করে প্রথমবার বায়তুল মুকাদ্দাস বিজিত হয়েছিল। দীর্ঘ ৫০০ বছর মুসলমানদের নিয়ন্ত্রণে থাকার পর ১০৯৯ সালে মুসলিম শাসকদের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে খ্রিস্টান ক্রুসেডররা শহরটি দখল করে প্রায় ৭০ হাজার মুসলমানকে হত্যা করে।

দীর্ঘ ৯০ বছরের ক্রুসেডর শাসনের অবসান ঘটাতে ১২ শতকে মিসরের শাসনভার গ্রহণ করে বিশাল মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার কাজে হাত দেন সালাহউদ্দিন আইয়ুবি। তিনি ক্রুসেডরদের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক অভিযান পরিচালনা করে ১১৭০ সালে আসকালান, ১১৭১ সালে হামা এবং ১১৭২ সালে বানিয়াস উদ্ধার করেন। ১১৭৯ সালের মধ্যে তিনি পুরো অঞ্চলে একটি শক্তিশালী ও সুসংগঠিত ইসলামি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন।

জেরুজালেম পুনরুদ্ধারের চূড়ান্ত পরিকল্পনা হিসেবে সালাহউদ্দিন আইয়ুবি সরাসরি আক্রমণ না করে শত্রুদের নিজের পছন্দের যুদ্ধক্ষেত্রে টেনে আনার রণকৌশল গ্রহণ করেন। তিনি বর্তমান ইসরায়েলের তাবারিয়া অঞ্চল অবরোধ করেন এবং তাবারিয়া হ্রদের একচ্ছত্র নিয়ন্ত্রণ নেন। ওই এলাকার ঘাস পুড়িয়ে দিয়ে এবং পানীয় জলের একমাত্র উৎস বন্ধ করে দিয়ে তিনি ক্রুসেডর বাহিনীকে মারাত্মক সংকটে ফেলেন।

আরওপড়ুন

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান

১১৮০ সালের ৪ জুলাই হিত্তিনের ঐতিহাসিক ময়দানে মাত্র ১২ হাজার মুসলিম সৈন্য নিয়ে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সালাহউদ্দিন আইয়ুবি মুখোমুখি হন ৬৩ হাজার বিশাল ক্রুসেডর বাহিনীর। ‘মারিকাতু হিত্তিন আল-ফাসিলা’ নামে পরিচিত এই যুদ্ধে সালাহউদ্দিনের দূরদর্শী কৌশলের কাছে ক্রুসেডররা শোচনীয়ভাবে পরাজিত হয়। যুদ্ধে শত্রুপক্ষের প্রায় ৩০ হাজার সৈন্য নিহত ও সমানসংখ্যক বন্দী হয়, যার মধ্যে জেরুজালেমের শাসক গাই লুজিনানও অন্তর্ভুক্ত ছিলেন।

হিত্তিনের বিজয়ের পর ১১৮৭ সালে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি বায়তুল মুকাদ্দাস অবরোধ করেন। অভাবনীয় কৌশল ও চাপের মুখে কয়েক দিনের মধ্যেই ক্রুসেডররা আত্মসমর্পণে বাধ্য হয়। ২ অক্টোবর ঐতিহাসিক বিজয়ের পর সুলতান বিজয়ী বেশে জেরুজালেমে প্রবেশ করেন। ক্রুসেডরদের অতীত বর্বতার বিপরীতে সালাহউদ্দিন আইয়ুবি অনন্য উদারতা দেখিয়ে নির্ধারিত মুক্তিপণের বিনিময়ে তাদের নিরাপদ প্রস্থানের সুযোগ দেন এবং চরম দারিদ্র্যের কারণে বহু মানুষকে বিনামূল্যে মুক্তি দেন।

Related Posts

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম
প্রধান সংবাদ

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

October 3, 2026
শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান
আন্তর্জাতিক

শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান

October 3, 2026
২০ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি
আন্তর্জাতিক

২০ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি

October 3, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের ছত্রছায়া মসজিদের ইট আত্মসাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

October 3, 2026
শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান

শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান

October 3, 2026
২০ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি

২০ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি

October 3, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০