Tuesday, October 6, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি আওয়ামী লীগ

অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

October 5, 2026
A A
অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ভয়ঙ্কর’ হ্যাকার গ্রেফতার

২০২৪-এর গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে সাইবার হামলা চালিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারকারী সাইবার অপরাধী মো. রাকিবুল হাসানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) ফরিদগঞ্জ থানা পুলিশ তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুর আদালতে পাঠায়।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামের শিপন তপাদারের ছেলে মো. রাকিবুল হাসান গণঅভ্যুত্থানের পর কাতার থেকে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে সাইবার হামলা চালাতেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে তা নিজের নিয়ন্ত্রণে নেন এবং সেখানে কুরুচিপূর্ণ ছবি ও তথ্য ছড়িয়ে সম্মানহানির চেষ্টা চালান। ভুক্তভোগীদের অনেকেই এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

দীর্ঘদিন প্রবাসে থেকে এই অপকর্ম চালিয়ে আসলেও সম্প্রতি সুকৌশলে দেশে ফিরে আসেন রাকিবুল। দেশে আসার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে সংবাদ দেন। খবরের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

আরওপড়ুন

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

ভাঙ্গায় মামলার পরই আ.লীগ ছেড়ে বিএনপিতে অর্ধশতাধিক নেতাকর্মী

আটকের পরদিন রোববার (৪ অক্টোবর) তাঁকে পূর্বে দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ। পরবর্তীতে আদালত শুনানি শেষে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য রাকিবুল হাসান সাইবার অপরাধসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। আটক পরবর্তী তাঁকে আইনানুযায়ী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Related Posts

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার
আওয়ামী লীগ

জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার

October 5, 2026
ভাঙ্গায় মামলার পরই আ.লীগ ছেড়ে বিএনপিতে অর্ধশতাধিক নেতাকর্মী
আওয়ামী লীগ

ভাঙ্গায় মামলার পরই আ.লীগ ছেড়ে বিএনপিতে অর্ধশতাধিক নেতাকর্মী

October 3, 2026
বিদেশি মিশন থেকে পালিয়েছেন চার এনএসআই কর্মকর্তা
আওয়ামী লীগ

বিদেশি মিশন থেকে পালিয়েছেন চার এনএসআই কর্মকর্তা

October 2, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সক্রিয় হচ্ছে মক্কা জোট, সৌদিতে সেনা মোতায়েন করবে পাকিস্তান ও তুরস্ক!

সক্রিয় হচ্ছে মক্কা জোট, সৌদিতে সেনা মোতায়েন করবে পাকিস্তান ও তুরস্ক!

October 6, 2026
ভারতে পুলিশের হাতে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী জেএসএস ক্যাডার শ্যামল কান্তি চাকমা গ্রেপ্তার

ভারতে পুলিশের হাতে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী জেএসএস ক্যাডার শ্যামল কান্তি চাকমা গ্রেপ্তার

October 6, 2026
কৃষক দল নেতার বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধ সার উদ্ধার

কৃষক দল নেতার বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধ সার উদ্ধার

October 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০