Tuesday, October 6, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি অন্যান্য

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন

October 6, 2026
A A
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে রিভিউ শুনানি শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

তিনি বলেন, ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের সাজা অপর্যাপ্ত মনে হওয়ায় রাষ্ট্রপক্ষ আপিল করেছে। আপিলে মোট ১১টি গ্রাউন্ড তুলে ধরা হয়েছে। এর মধ্যে ইনু যেসব অভিযোগ থেকে খালাস পেয়েছেন, সেগুলোর কয়েকটিতেও সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে।

গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজাগুলো যুগপৎ চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। ফলে কার্যকর সাজা দাঁড়ায় ১০ বছরের কারাদণ্ড।

প্রসিকিউটর তামীম বলেন, অপরাধের ভয়াবহতা, গভীরতা ও ‘স্কেল অব দ্য অ্যাটাক’ বিবেচনায় নিয়ে শাস্তি নির্ধারণের বিষয়টি আন্তর্জাতিক ও জাতীয় জুরিসপ্রুডেন্সে গুরুত্বপূর্ণ। কত মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে, কতজন নিহত ও আহত হয়েছেন এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে সমাজের প্রত্যাশা কী—আপিলে এসব বিষয়ও তুলে ধরা হয়েছে।

রাষ্ট্রপক্ষের দাবি, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইনুর কথোপকথন, আন্দোলন দমনে পরামর্শ দেওয়া, কারফিউ জারি এবং আন্দোলনকারীদের গ্রেপ্তারের পরামর্শ দেওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে। এসব কর্মকাণ্ডকে সত্য হিসেবে পর্যবেক্ষণে উল্লেখ করার পরও ইনুকে ১০ বছরের সাজা দেওয়ার সিদ্ধান্ত ওই পর্যবেক্ষণের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে প্রসিকিউশন।

আরওপড়ুন

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ রাবি প্রতিনিধি

বিমানে বড় রদবদল, জনসংযোগের দায়িত্বে শাহনুর আহমেদ

তামীম বলেন, একজন বেসামরিক ঊর্ধ্বতন নেতার নির্দেশ অনেক ক্ষেত্রে একজন সামরিক কমান্ডারের নির্দেশের চেয়েও বেশি প্রভাবশালী হতে পারে। আন্তর্জাতিক জুরিসপ্রুডেন্সের আলোকে বিষয়টি আপিলে ব্যাখ্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, সামরিক কমান্ডার অধস্তনদের নির্দেশ দিলে তারা তা পালন করতে পারেন বা নাও করতে পারেন। কিন্তু একজন বেসামরিক নেতা নির্দেশের পাশাপাশি বক্তব্য ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে অপরাধ সংঘটনের পরিবেশ তৈরি করতে পারেন।

প্রসিকিউটর জানান, আপিল গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ইনুকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ২১(৩) ধারা অনুযায়ী, রায়ের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। আর ২১(৪) ধারা অনুযায়ী, আপিল দায়েরের পর ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান রয়েছে।

২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Related Posts

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ রাবি প্রতিনিধি
বাংলাদেশ

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ রাবি প্রতিনিধি

October 6, 2026
বিমানে বড় রদবদল, জনসংযোগের দায়িত্বে শাহনুর আহমেদ
বাংলাদেশ

বিমানে বড় রদবদল, জনসংযোগের দায়িত্বে শাহনুর আহমেদ

October 6, 2026
কৃষক দল নেতার বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধ সার উদ্ধার
বাংলাদেশ

কৃষক দল নেতার বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধ সার উদ্ধার

October 6, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলেজছাত্রকে রাতভর নির্যাতন-লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

কলেজছাত্রকে রাতভর নির্যাতন-লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

October 6, 2026
চবিতে মসজিদ সংস্কারের ১৫ লাখ টাকার টেন্ডার আটকে রাখার অভিযোগ ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে

চবিতে মসজিদ সংস্কারের ১৫ লাখ টাকার টেন্ডার আটকে রাখার অভিযোগ ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে

October 6, 2026
যুবককে হানিট্র্যাপে ফেলে অর্থ আদায়-হেনস্তা, দুই যুবদল নেতা গ্রেফতার

যুবককে হানিট্র্যাপে ফেলে অর্থ আদায়-হেনস্তা, দুই যুবদল নেতা গ্রেফতার

October 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০