Tuesday, October 6, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

কলেজছাত্রকে রাতভর নির্যাতন-লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

October 6, 2026
A A
কলেজছাত্রকে রাতভর নির্যাতন-লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার এলাকা থেকে পটুয়াখালী সরকারি কলেজের মনির নামের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে রাতভর নির্যাতন ও এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব মাদবর ও কর্মী সিয়াম।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী মনিরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন মনির পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী ও পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (৪ অক্টোবর) রাতে বসাক বাজার এলাকা থেকে মনিরকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যান সাকিব ও সিয়াম। পরবর্তীতে তাঁকে একটি গোপন স্থানে আটকে রেখে রাতভর শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় তাঁর ব্যবহূত ‘স্যামসাং এস২৫ আল্ট্রা’ মডেলের একটি দামি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় এবং এক বন্ধুর মাধ্যমে নগদ এক লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তামান্না রহমান জানান, আহত শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর শারীরিক অবস্থার সুনির্দিষ্ট প্রতিবেদন দেওয়া সম্ভব হবে।

আরওপড়ুন

লঞ্চ মালিক সমিতির কাছে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

চবিতে মসজিদ সংস্কারের ১৫ লাখ টাকার টেন্ডার আটকে রাখার অভিযোগ ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সাকিব মাদবর। তাঁর দাবি, গভীর রাতে মনির স্থানীয় এক মেয়ের বাড়িতে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে হাতেনাতে ধরে মারধর করে। খবর পেয়ে তিনি কেবল ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন; নির্যাতন, মুঠোফোন ছিনতাই বা মুক্তিপণ আদায়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়েই তাৎক্ষণিকভাবে হাসপাতালে ও অকুস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

লঞ্চ মালিক সমিতির কাছে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা
বিএনপি

লঞ্চ মালিক সমিতির কাছে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

October 6, 2026
চবিতে মসজিদ সংস্কারের ১৫ লাখ টাকার টেন্ডার আটকে রাখার অভিযোগ ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে
বিএনপি

চবিতে মসজিদ সংস্কারের ১৫ লাখ টাকার টেন্ডার আটকে রাখার অভিযোগ ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে

October 6, 2026
যুবককে হানিট্র্যাপে ফেলে অর্থ আদায়-হেনস্তা, দুই যুবদল নেতা গ্রেফতার
বিএনপি

যুবককে হানিট্র্যাপে ফেলে অর্থ আদায়-হেনস্তা, দুই যুবদল নেতা গ্রেফতার

October 6, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই: এএসআই ইলিয়াস

ঘুসের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্যই: এএসআই ইলিয়াস

October 6, 2026
লঞ্চ মালিক সমিতির কাছে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

লঞ্চ মালিক সমিতির কাছে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

October 6, 2026
কলেজছাত্রকে রাতভর নির্যাতন-লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

কলেজছাত্রকে রাতভর নির্যাতন-লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

October 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০