Wednesday, October 7, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

জয়পুরহাটে বিএসএফের ঠেলে পাঠানো তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি

October 6, 2026
A A
জয়পুরহাটে বিএসএফের ঠেলে পাঠানো তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্ত পার হয়ে প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে বিজিবিকে খবর দেন। পরবর্তীতে বিজিবি সদস্যরা তিন যুবককে ভারতে ফেরত পাঠান।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ২৭৬ নম্বর মূল পিলার এলাকা দিয়ে বিএসএফ ওই তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেয়। বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোর সাড়ে ৫টার দিকে কড়িয়া বাজারে তিন যুবককে ভিজা কাপড়ে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে বিএসএফ কর্তৃক সীমান্তে ঠেলে দেওয়ার বিষয়টি স্বীকার করলে স্থানীয়রা তাঁদের আটক করে বিজিবিকে খবর দেন। পরে সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি সদস্যরা তাঁদের উদ্ধার করে পুনরায় ২৭৬ নম্বর মূল পিলারের কাছে নিয়ে সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠান।

আরওপড়ুন

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

জুলাই শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে থানায় বিএনপি নেতা, গ্রেপ্তার না করায় ওসিকে হুমকি

ঘটনার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প এবং বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রথম দফার বৈঠকে বিএসএফের অসংলগ্ন আচরণের কারণে বিষয়টির কোনো সুরাহা হয়নি।

বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন জানান, বিএসএফ নিয়মবহির্ভূতভাবে ওই তিন যুবককে সীমান্ত পার করে দিয়েছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে তাঁদের প্রতিহত করে ভারতের সীমানায় ফেরত পাঠিয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিএসএফের সঙ্গে পুনরায় পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Related Posts

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

October 6, 2026
জুলাই শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে থানায় বিএনপি নেতা, গ্রেপ্তার না করায় ওসিকে হুমকি
বাংলাদেশ

জুলাই শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে থানায় বিএনপি নেতা, গ্রেপ্তার না করায় ওসিকে হুমকি

October 6, 2026
সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী:  রাতেই হতে পারে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে, বাতিল করতে হলেও লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

October 6, 2026

সপ্তাহের সেরা

  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের মূল পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন সেনা নিধনে ইরানকে সহায়তা করেছিল চীন

মার্কিন সেনা নিধনে ইরানকে সহায়তা করেছিল চীন

October 6, 2026
বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলে বিএনপির সাইবার হামলার শিকার নারী চিকিৎসক

October 6, 2026
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

October 6, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০