Sunday, October 11, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

যুবদল নেতার ৮ লাখ টাকা হাতিয়ে নিলেন আরেক যুবদল নেতা

October 10, 2026
A A
যুবদল নেতার ৮ লাখ টাকা হাতিয়ে নিলেন আরেক যুবদল নেতা

নওগাঁর মান্দায় দলিল লেখক সমিতির মুহুরি পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আট লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলের বিরুদ্ধে। ভুক্তভোগী এমদাদুল হক পিন্টু মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন যুবদলের একজন সদস্য। এ ঘটনায় প্রতিকার ও দলীয় ব্যবস্থা চেয়ে গত ২৫ সেপ্টেম্বর নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের অনুলিপি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছেও পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ২৫ জুন প্রসাদপুর সাবরেজিস্ট্রি অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে পিন্টুর স্ত্রীর কাছ থেকে আট লাখ টাকা নেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল। তবে নির্ধারিত সময়ে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চাইলে তিনি তালবাহানা শুরু করেন। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় দুই লাখ টাকা ফেরত দেওয়া হলেও বাকি ছয় লাখ টাকা এখনো ফেরত পাননি ভুক্তভোগী।

ভুক্তভোগী এমদাদুল হক পিন্টু জানান, চাকরির আশায় চাষের জমি ও স্ত্রীর সোনার গয়না বন্ধক রেখে তিনি ওই টাকা জোগাড় করেছিলেন। গত ২০ বছর ধরে দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পরও নিজ সংগঠনের নেতার হাতে এভাবে প্রতারিত হয়ে তিনি এখন পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং ঋণের সুদের চাপে চরম আর্থিক সংকটে পড়েছেন।

আরওপড়ুন

বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসা কমিটির সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

তথ্য গোপনের অভিযোগে যুবদল নেতাকে অব্যাহতি

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল দাবি করেছেন, রাজনৈতিক গ্রুপিংয়ের অংশ হিসেবে তাঁকে হেয় প্রতিপন্ন করতে একটি পক্ষ এই মিথ্যা প্রচার চালাচ্ছে। অপরদিকে নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু জানিয়েছেন, অভিযোগের বিষয়টি কেন্দ্রীয় কার্যালয়ে জানানো হয়েছে এবং স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে; তবে অভিযোগ প্রমাণিত হলে ওই যুবদল সভাপতির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসা কমিটির সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা
আওয়ামী লীগ

বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসা কমিটির সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

October 10, 2026
তথ্য গোপনের অভিযোগে যুবদল নেতাকে অব্যাহতি
বিএনপি

তথ্য গোপনের অভিযোগে যুবদল নেতাকে অব্যাহতি

October 10, 2026
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
বিএনপি

ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা

October 10, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে গুলি, শিশুসহ নিহত ৯

যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে গুলি, শিশুসহ নিহত ৯

October 11, 2026
সৌদির রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত

সৌদির রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত

October 11, 2026
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানের রিয়াদগামী ফ্লাইট স্থগিত

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানের রিয়াদগামী ফ্লাইট স্থগিত

October 11, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০