Thursday, October 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

October 22, 2026
A A
আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

বিরোধী দলের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগের কঠোর সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিরোধী দল নয়, বরং বিএনপির ভুল ও অদূরদর্শী রাজনীতির সুযোগ নিয়েই নিষিদ্ধ ও পতিত আওয়ামী লীগ দেশে রাজনীতিতে ফেরার সুযোগ পাচ্ছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে জামায়াত নেতা বলেন, “দেশটাকে অরাজকতা ও অস্থিরতার আগুনের মধ্যে ঠেলে দেবেন না। দেশে অশান্তি তৈরি করে ও রাজপথ উত্তপ্ত করে আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে পুনরায় ইন করার সুযোগ করে দিচ্ছেন।”

উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার রাজশাহীর এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছিলেন যে, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও বিরোধী দলের একটি অংশ মিলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত করছে। তিনি দাবি করেন, বিদেশ থেকে আওয়ামী লীগ একটি দলকে অর্থায়ন করছে এবং সেই দল দেশে অস্থিরতা তৈরি করছে।

প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বের কারণে ক্ষমতায় আসার মাত্র সাত মাসের মাথায়ই বর্তমান সরকার লেজেগোবরে অবস্থায় পড়েছে। এখন নিজেদের ব্যর্থতা ও অপকর্ম ঢাকতে বিরোধী দলের ওপর দায় চাপানোর পুরনো চক্রান্তে নেমেছে তারা। বিরোধী দল সরকারের অনিয়ম ও দলীয়করণের সমালোচনা করলেই তাঁদের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তোলা হচ্ছে, যা পুরোপুরি ফ্যাসিবাদের পুনরাবৃত্তি।

আরওপড়ুন

‘বদর’ প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করলো তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া

ইরান থেকে শিক্ষা, দেশ জুড়ে লাখ লাখ ড্রোন তৈরির পরিকল্পনা তুরস্কের

গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে বিরোধী দলকে রাষ্ট্রবিরোধী ষড়যন্তের দোহাই দিয়ে দমিয়ে রাখা হতো, বর্তমান বিএনপি সরকারও হুবহু একই পথে হাঁটছে। শ্রমিক অসন্তোষের জন্য বিরোধী দলকে দায়ী না করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নূন্যতম মজুরির দাবিতে সোচ্চার শ্রমিকদের দাবির প্রতি সরকারের মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের উদাসীনতার সমালোচনা করে তিনি জানান, ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের রায় মেনে বিরোধী দলের আন্দোলন এখন পর্যন্ত সম্পূর্ণ শান্তিপূর্ণ। রাজপথে গাড়ি ভাঙচুর বা হরতাল-অবরোধ না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই তারা সংবিধান সংস্কারের দাবি জানাচ্ছেন। গণভোটের রায় মেনে বিরোধী দলের সাথে আলোচনায় বসার আহ্বান জানানোর পাশাপাশি আগামী ৩১ অক্টোবর খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখে লংমার্চে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১১-দলীয় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

Related Posts

‘বদর’ প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করলো তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক

‘বদর’ প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করলো তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া

October 22, 2026
ইরান থেকে শিক্ষা, দেশ জুড়ে লাখ লাখ ড্রোন তৈরির পরিকল্পনা তুরস্কের
আন্তর্জাতিক

ইরান থেকে শিক্ষা, দেশ জুড়ে লাখ লাখ ড্রোন তৈরির পরিকল্পনা তুরস্কের

October 22, 2026
জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান এমপি
জামায়াত

দুনিয়াতে নয়, দুনিয়া ছাড়ার পরের ঠিকানায় যেন একটু বিশ্রামের ব্যবস্থা হয়— চাওয়া জামায়াত আমিরের

October 22, 2026

সপ্তাহের সেরা

  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘বদর’ প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করলো তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া

‘বদর’ প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করলো তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া

October 22, 2026
ইরান থেকে শিক্ষা, দেশ জুড়ে লাখ লাখ ড্রোন তৈরির পরিকল্পনা তুরস্কের

ইরান থেকে শিক্ষা, দেশ জুড়ে লাখ লাখ ড্রোন তৈরির পরিকল্পনা তুরস্কের

October 22, 2026
জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান এমপি

দুনিয়াতে নয়, দুনিয়া ছাড়ার পরের ঠিকানায় যেন একটু বিশ্রামের ব্যবস্থা হয়— চাওয়া জামায়াত আমিরের

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০