Friday, October 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাসহ নিহত দুই

October 23, 2026
A A
কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাসহ নিহত দুই

​গাজীপুরের কালীগঞ্জে চিহ্নিত এক মাদক কারবারিকে আটকের পর থানায় ফেরার পথে অজ্ঞাত কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

​আজ শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত দুজন হলেন—কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তুমুলিয়া এলাকার রফিক মোল্লা (৪৫)। এছাড়া আহত পুলিশ সদস্য এসআই জাবেদ ওমর (২৮) ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং গাড়িচালক রাব্বি (২৮) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি ওয়াহিদ মিয়াকে তার বাড়ি থেকে আটক করে। পরে তাকে নিয়ে থানায় ফেরার পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজান, জাবেদ ওমর ও চালক রাব্বি।

আরওপড়ুন

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয় উদ্বোধন

চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

​এ সময় টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশালমুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের সজোরে চাপা দেয়। এতে এসআই মিজানুর রহমানকে টেনেহিঁচড়ে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায় গাড়িটি। পরে অন্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।

​গুরুতর আহত অবস্থায় এসআই মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়।

​কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানের মৃত্যু হয়েছে এবং জাবেদ ওমর চিকিৎসাধীন আছেন। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Posts

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয় উদ্বোধন
এনসিপি

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয় উদ্বোধন

October 23, 2026
চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা
বাংলাদেশ

চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

October 23, 2026
কওমি ঘরানার সাত দলের স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা
অন্যান্য

কওমি ঘরানার সাত দলের স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা

October 23, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাসহ নিহত দুই

কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাসহ নিহত দুই

October 23, 2026
ইসরাইলের স্বাধীনতা দিবসে মোদিকে মশাল প্রজ্বালনের আমন্ত্রণ নেতানিয়াহুর

ইসরাইলের স্বাধীনতা দিবসে মোদিকে মশাল প্রজ্বালনের আমন্ত্রণ নেতানিয়াহুর

October 23, 2026
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয় উদ্বোধন

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয় উদ্বোধন

October 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০