Thursday, October 29, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

October 29, 2026
A A
শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর চাকরিচ্যুতি এবং গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ভাইরাল হওয়া নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

নিহত তাহসিফ বেঁচে থাকাকালীন নিজেই এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। গত ২১ জুলাই ‘Speak With Rashid’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত পডকাস্টে তিনি বিমানবাহিনী থেকে তাঁর অব্যাহতি ও গণমাধ্যমের প্রোপাগান্ডা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন।

ওই সাক্ষাৎকারে উপস্থাপক শেখ হাসিনার পালানোর সময়ের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তাহসিফ বলেছিলেন, সংবাদমাধ্যমে বলা হয়েছিল রিফাত আশরাফী ভিডিওটি করেছেন এবং তিনি তা ছড়িয়ে দিয়েছেন। কিন্তু এর কোনো সত্যতা বা প্রমাণ নেই উল্লেখ করে তিনি বলেছিলেন, “আমি যদি ভিডিওটা করেও থাকি, ছড়িয়েও থাকি—হোয়াট ইজ দ্য প্রুভ দে আর হ্যাভিং?”

উপস্থাপকের আরেক প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, ওই সময়কার নানা ঘটনার জেরে এবং এই ধরনের অপ্রমাণিত অভিযোগের কারণেই সম্ভবত তাঁকে বিমানবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে তাঁর কিছু অপারগতা থাকায় তিনি সব বিষয় পরিষ্কার করেননি।

আরওপড়ুন

মাতারবাড়ী বন্দর নিয়ে সার্বভৌমত্ব বিসর্জনের উদ্যোগ মানব না: জামায়াত আমির

ঠাকুরগাঁও উপনির্বাচন: আবারও কি ফিরে আসছে ১৯৯৪-এর ‘মাগুরা মডেল’?

এদিকে তাহসিফের মৃত্যুর পর তাঁর এক বন্ধু ও নৌবাহিনীর কর্মকর্তা কেএসএম ইন্তিসার ইনজিমাম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ঘটনাটিকে রাজনৈতিক হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করেছেন। তিনি লিখেছেন, “ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। হাসিনার ভিডিও ভাইরাল করার সঙ্গে জড়িত এই ছেলেটার লাশ আজকে তুরাগ নদীতে ভেসে আসছে।”

ওই ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ঘটনার আগের রাতে বাইরে যাওয়ার পর তাহসিফের এই পরিণতি হয়েছে। তাঁর হাতে কাদা মাখা থাকার বিষয়টির উল্লেখ করে তিনি এটিকে সাধারণ কোনো ব্যক্তিগত কোন্দল বা দুর্ঘটনা না ভেবে রাজনৈতিক বিষয় হিসেবে বিবেচনা করার ইঙ্গিত দেন।

ইনজিমাম আরও জানান, আদমজী কলেজ ও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (৭৯ বিএমএ) তারা একসঙ্গে পড়াশোনা করেছেন। ৫ আগস্টের পর তাহসিফের ব্যাপক মানহানি করা হলেও তাঁর বিরুদ্ধে কোনো পুলিশি মামলা হয়নি। তাই তাঁর দৃঢ় বিশ্বাস, এই মৃত্যুর সঙ্গে শেখ হাসিনার হেলিকপ্টারের ভিডিও ফাঁসের গভীর সংযোগ রয়েছে।

Related Posts

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির
জামায়াত

মাতারবাড়ী বন্দর নিয়ে সার্বভৌমত্ব বিসর্জনের উদ্যোগ মানব না: জামায়াত আমির

October 29, 2026
ঠাকুরগাঁও উপনির্বাচন: আবারও কি ফিরে আসছে ১৯৯৪-এর ‘মাগুরা মডেল’?
প্রধান সংবাদ

ঠাকুরগাঁও উপনির্বাচন: আবারও কি ফিরে আসছে ১৯৯৪-এর ‘মাগুরা মডেল’?

October 29, 2026
গুম, খুন ও ক্রসফায়ার: আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশজুড়ে চরম উদ্বেগ
প্রধান সংবাদ

গুম, খুন ও ক্রসফায়ার: আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশজুড়ে চরম উদ্বেগ

October 29, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

মাতারবাড়ী বন্দর নিয়ে সার্বভৌমত্ব বিসর্জনের উদ্যোগ মানব না: জামায়াত আমির

October 29, 2026
গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই: আলী আহসান জুনায়েদ

গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই: আলী আহসান জুনায়েদ

October 29, 2026
ঠাকুরগাঁও উপনির্বাচন: আবারও কি ফিরে আসছে ১৯৯৪-এর ‘মাগুরা মডেল’?

ঠাকুরগাঁও উপনির্বাচন: আবারও কি ফিরে আসছে ১৯৯৪-এর ‘মাগুরা মডেল’?

October 29, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০