Saturday, October 31, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

বাস থামিয়ে পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ

October 31, 2026
A A
বাস থামিয়ে পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ

মাগুরায় পুলিশ পরিচয়ে চলন্ত বাস থামিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ১৫০ ভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা লুটের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। গত ৬ অক্টোবর দুপুরে মাগুরা সদর উপজেলার রামনগর বাজার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। লুণ্ঠিত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা।

এ ঘটনায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, চাঞ্চল্যকর এই স্বর্ণ ডাকাতি ও যুবদল নেতা হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে পুলিশ রাতদিন কাজ করছে। গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে লুণ্ঠিত স্বর্ণের ৫টি বার জব্দ করা হয়েছে। দ্রুতই ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর এলাকার স্বর্ণ ব্যবসায়ী মো. মজিবর রহমান গত ৬ অক্টোবর ঢাকার তাঁতীবাজার থেকে ১৫০ ভরি তেজাবি স্বর্ণ সংগ্রহ করেন। উক্ত স্বর্ণ ঝিনাইদহের ব্যবসায়ী অনিমেষ মজুমদারের কাছে পৌঁছে দিতে তিনি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ঢাকার সায়েন্সল্যাব/সায়েদাবাদ থেকে রওনা হন।

বাসটি দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মাগুরা সদর উপজেলার রামনগর বাজারে পৌঁছালে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল নিজেদের ‘পুলিশ’ পরিচয়ে বাস থামায়। এরপর তারা মজিবর রহমানকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে নির্জন ও অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

সেখানে ডাকাত দলের সদস্যরা মজিবরের প্যান্টের বেল্টের নিচে বিশেষভাবে তৈরি পকেটে থাকা ১৫০ ভরি স্বর্ণের দণ্ড ও নগদ ৬০ হাজার টাকা বের করে দিতে বলে। মজিবর অস্বীকৃতি জানালে তাঁকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে তাঁর ডান কাঁধের হাড় ভেঙে যায়। পরবর্তীতে মজিবরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা মালামাল নিয়ে সটকে পড়ে।

আরওপড়ুন

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

ঘটনার পর আহত মজিবর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়ে মাগুরা ত্যাগ করেন এবং পরবর্তীতে নিরাপত্তা নিশ্চিত করে ১৫ অক্টোবর লিখিত অভিযোগ দেন। এরপর ২৮ অক্টোবর মাগুরা সদর থানায় পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় পুলিশ প্রথমে ঝিনাইদহের স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদারকে (৫৫) গ্রেপ্তার করে। পরবর্তীতে মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হলে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ৫টি স্বর্ণের বার উদ্ধার করা সম্ভব হয়।

একই মামলায় পারনান্দুয়ালী এলাকার মো. জুয়েল হোসেন, তৌকির আহমেদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ হোসেনের শ্বশুর ফরিদ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে মামলায় মোট ৫ জন আসামিকে পুলিশি হেফাজতে নেওয়া হলো।

Related Posts

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ
বাংলাদেশ

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ

October 31, 2026
ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক
অন্যান্য

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

October 31, 2026
পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন
জামায়াত

পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন

October 31, 2026

সপ্তাহের সেরা

  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফের হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে বিস্তীর্ণ অঞ্চলে, ইরানের হুঁশিয়ারি

ফের হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে বিস্তীর্ণ অঞ্চলে, ইরানের হুঁশিয়ারি

October 31, 2026
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য: শফিকুর রহমান

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়াই জামায়াতের লক্ষ্য: শফিকুর রহমান

October 31, 2026
এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন জুলাইয়ে দেশজুড়ে আলোচনায় আসা সেই ফাইয়াজ

October 31, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০