Sunday, November 8, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত হওয়ায় জামায়াতের শোক

November 6, 2026
A A
কল্যাণ রাষ্ট্র গঠনে ইশতেহার তৈরি করছে জামায়াত

গত ৫ নভেম্বর বিকেলে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

​শুক্রবার (০৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই শোক জানান।

​বিবৃতিতে তিনি বলেন, “মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে দেশের একজন সাহসী সেনাসদস্যের আত্মত্যাগ অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও জনগণের জানমালের সুরক্ষায় নিয়োজিত কোনো সেনাসদস্যের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি শহিদ সেনাসদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে এ ঘটনায় আহত ও উদ্ধারকৃত ব্যক্তিদের সুচিকিৎসা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”

​মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “মানবপাচার একটি অত্যন্ত জঘন্য অপরাধ। একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে নিরীহ মানুষকে জিম্মি করে অবৈধভাবে বিদেশে পাচারের অপচেষ্টা চালিয়ে আসছে। এ ধরনের অপরাধী চক্র দেশের আইনশৃঙ্খলা ও মানবিক মর্যাদার জন্য মারাত্মক হুমকি। তাই মানবপাচারের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তি ও তাদের নেপথ্যের পৃষ্ঠপোষকদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। উদ্ধারকৃত ভুক্তভোগীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচারের নেপথ্যে থাকা গডফাদারদেরও অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।”

আরওপড়ুন

জিয়ার ছবি নেই ব্যানারে, ‘বঙ্গবন্ধু’ সম্বোধনে ফের হট্টগোল—ক্ষমা চাইলেন ডিসি

কৃষকদল নেতার অভিযোগ: ‘ফ্যাসিস্ট আ. লীগ আমলের চেয়ে খারাপ অবস্থায় আছি’

​তিনি আরও বলেন, দেশের দুর্গম পাহাড়ি ও সীমান্ত এলাকাগুলোতে মানবপাচারকারী এবং সশস্ত্র সন্ত্রাসীদের অবৈধ তৎপরতা চিরতরে বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর, কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুর এ ন্যাক্কারজনক ঘটনার সুনির্দিষ্ট ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

​বিবৃতির শেষাংশে জামায়াতের সেক্রেটারি জেনারেল আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার মানবপাচার ও সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে এবং দেশের প্রতিটি নাগরিকের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক কার্যকর পদক্ষেপ নেবে।

Related Posts

জিয়ার ছবি নেই ব্যানারে, ‘বঙ্গবন্ধু’ সম্বোধনে ফের হট্টগোল—ক্ষমা চাইলেন ডিসি
বাংলাদেশ

জিয়ার ছবি নেই ব্যানারে, ‘বঙ্গবন্ধু’ সম্বোধনে ফের হট্টগোল—ক্ষমা চাইলেন ডিসি

November 8, 2026
কৃষকদল নেতার অভিযোগ: ‘ফ্যাসিস্ট আ. লীগ আমলের চেয়ে খারাপ অবস্থায় আছি’
বাংলাদেশ

কৃষকদল নেতার অভিযোগ: ‘ফ্যাসিস্ট আ. লীগ আমলের চেয়ে খারাপ অবস্থায় আছি’

November 8, 2026
মসজিদ কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০
বাংলাদেশ

মসজিদ কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

November 7, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতের আইটেক স্কিমে বাংলাদেশ থেকে ৪২ সাংবাদিকের প্রশিক্ষণ: নাম প্রকাশের দাবি সচেতন মহলের

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ

    0 shares
    Share 0 Tweet 0
  • ​ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রাক্কালে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জিয়ার ছবি নেই ব্যানারে, ‘বঙ্গবন্ধু’ সম্বোধনে ফের হট্টগোল—ক্ষমা চাইলেন ডিসি

জিয়ার ছবি নেই ব্যানারে, ‘বঙ্গবন্ধু’ সম্বোধনে ফের হট্টগোল—ক্ষমা চাইলেন ডিসি

November 8, 2026
কৃষকদল নেতার অভিযোগ: ‘ফ্যাসিস্ট আ. লীগ আমলের চেয়ে খারাপ অবস্থায় আছি’

কৃষকদল নেতার অভিযোগ: ‘ফ্যাসিস্ট আ. লীগ আমলের চেয়ে খারাপ অবস্থায় আছি’

November 8, 2026
মসজিদ কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

মসজিদ কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

November 7, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০