Monday, November 16, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

November 16, 2026
A A
পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে

বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে নিজস্ব উদ্যোগে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। তবে এসব কর্মসূচি কোনো পক্ষের পাল্টা কর্মসূচি কিংবা সতর্ক পাহারার অংশ হবে না বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ডিসেম্বর মাসজুড়ে দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও নিজস্ব উদ্যোগে ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মাধ্যমে সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সক্রিয় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি দিয়ে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের তৎপরতার খবরের প্রেক্ষাপটে বিএনপি ডিসেম্বরজুড়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, বৈঠকে তারেক রহমান দল ও অঙ্গসংগঠনগুলোকে নিজেদের উদ্যোগে কর্মসূচি প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তবে এসব কর্মসূচি অন্য কোনো দলের কর্মসূচির পাল্টা হিসেবে নেওয়া হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অভিযোগের মতো পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করার উদ্যোগও নেওয়া হবে না।

আরওপড়ুন

গোপালগঞ্জের সহিংসতাই আওয়ামী লীগের প্রকৃত পরিচয়: সাদিক কায়েম

মাতামুহুরী ও মোকামতলায় নতুন থানা, বগুড়া ও সিলেটে হচ্ছে দুই পৌরসভা

বিজয়ের মাসকে কেন্দ্র করে নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মাঠে রাখাই এ পরিকল্পনার মূল লক্ষ্য। কর্মসূচির মধ্যে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজন রয়েছে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে।

বৈঠকে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করেও কয়েকজন নেতা উদ্বেগ প্রকাশ করেন। জবাবে তারেক রহমান জানান, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে।

দীর্ঘদিন বিরোধী দলে থেকে আন্দোলন-সংগ্রামের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে চায়। বিশেষ করে বিজয়ের মাসে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখা এবং সংগঠনগুলোকে গতিশীল করাই এ উদ্যোগের উদ্দেশ্য বলে বৈঠক সূত্র জানিয়েছে।

বৈঠক প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বৈঠকটি বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’

বৈঠকে রুহুল কবির রিজভী ছাড়াও বিএনপির পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা বৈঠকে অংশ নেন।

Related Posts

গোপালগঞ্জের সহিংসতাই আওয়ামী লীগের প্রকৃত পরিচয়: সাদিক কায়েম
অন্যান্য

গোপালগঞ্জের সহিংসতাই আওয়ামী লীগের প্রকৃত পরিচয়: সাদিক কায়েম

November 16, 2026
মাতামুহুরী ও মোকামতলায় নতুন থানা, বগুড়া ও সিলেটে হচ্ছে দুই পৌরসভা
বাংলাদেশ

মাতামুহুরী ও মোকামতলায় নতুন থানা, বগুড়া ও সিলেটে হচ্ছে দুই পৌরসভা

November 16, 2026
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার
জামায়াত

গোপালগঞ্জ নিয়ে মিয়া গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ

November 16, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতায় ফিরলে সেনাবাহিনীকে ‘নখদন্তহীন বাঘে’ পরিণত করার ঘোষণা নিষিদ্ধ আ.লীগ নেতাদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোপালগঞ্জের সহিংসতাই আওয়ামী লীগের প্রকৃত পরিচয়: সাদিক কায়েম

গোপালগঞ্জের সহিংসতাই আওয়ামী লীগের প্রকৃত পরিচয়: সাদিক কায়েম

November 16, 2026
মাতামুহুরী ও মোকামতলায় নতুন থানা, বগুড়া ও সিলেটে হচ্ছে দুই পৌরসভা

মাতামুহুরী ও মোকামতলায় নতুন থানা, বগুড়া ও সিলেটে হচ্ছে দুই পৌরসভা

November 16, 2026
অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

November 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০