Tuesday, November 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা, আহত অন্তত ১০

November 17, 2026
A A
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা, আহত অন্তত ১০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য ও নাশকতা চালানোর পাশাপাশি যুক্তরাজ্যেও একই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। তার দাবি, ৫ আগস্ট ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতাচ্যুত করা হলেও তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। এ পরিস্থিতির দায় বর্তমান সরকারকেই নিতে হবে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভিটির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির একটি অংশ এ পুনর্বাসন প্রক্রিয়ায় ভূমিকা রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এখন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখে বিএনপি অসহায় হয়ে বিরোধী দলের সহযোগিতা চাইছে। কারণ, আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।

এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে স্বরাষ্ট্রমন্ত্রী শর্টসার্কিটজনিত দুর্ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। অথচ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ওই সময় তিনি সতর্ক করে বলেছিলেন, বিরোধী দলের বাড়িতে আগুন লাগার ঘটনায় দায়মুক্তি দিলে একদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও আগুন লাগতে পারে। যুক্তরাজ্যে এসে তিনি জানতে পেরেছেন, দেশে আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করছে।

অনুষ্ঠানে নাহিদ ইসলামের সফর প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও এনসিপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের সঞ্চালনায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, মানবসম্পদবিষয়ক সম্পাদক ডা. জাহেদুর রহমান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া অনুষ্ঠানে খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুক্তরাজ্য, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মাওলানা সালেহ আহমদ, ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, মাওলানা নাজিম উদ্দিন, তসলিমা তাজ এবং এনসিপি ইউকে অ্যালায়েন্সের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠান শেষে হামলার অভিযোগ, আহত অন্তত ১০

সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে শেষ হলেও অনুষ্ঠানস্থলের বাইরে হামলার ঘটনা ঘটে। নাহিদ ইসলাম অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর অংশগ্রহণকারীদের লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এতে এনসিপির নেতাকর্মী ও সাধারণ অংশগ্রহণকারীরা হামলাকারীদের প্রতিরোধ করেন। একপর্যায়ে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নাহিদ ইসলামের সফরসঙ্গী ও এনসিপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন, অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগের কর্মীরা কিছুটা উৎপাত করলেও আয়োজনটি বাধাগ্রস্ত করতে পারেনি। তবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বের হওয়ার শেষ মুহূর্তে কাচের বোতল ও স্টিলের রড নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

তিনি আরও দাবি করেন, লন্ডনে নাহিদ ইসলামের গণসংবর্ধনা সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান পণ্ড করতে ব্যর্থ হয়ে হামলাকারীরা বাইরে জড়ো হয়ে অংশগ্রহণকারীদের ওপর আক্রমণ করে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

আরওপড়ুন

৩৯৫ একিউআই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় সবার ওপরে ঢাকা

সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান

অনুষ্ঠান শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গণসংবর্ধনায় অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যের নেতাদের অংশগ্রহণে তারা অভিভূত ও কৃতজ্ঞ।

তবে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নাহিদ ইসলাম বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিষয়টি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে যুক্তরাজ্য সরকারের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিবেশ ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

Related Posts

৩৯৫ একিউআই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় সবার ওপরে ঢাকা
বাংলাদেশ

৩৯৫ একিউআই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় সবার ওপরে ঢাকা

November 17, 2026
সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
আওয়ামী লীগ

সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

November 17, 2026
ফেনীর দুই কারাগারের পরিদর্শক হলেন মন্ত্রী-এমপিসহ বিএনপির ১৪ জন
বাংলাদেশ

ফেনীর দুই কারাগারের পরিদর্শক হলেন মন্ত্রী-এমপিসহ বিএনপির ১৪ জন

November 17, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • হার্ট অ্যাটাক নয়, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল পিলখানার পেশ ইমামকে!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা, আহত অন্তত ১০

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা, আহত অন্তত ১০

November 17, 2026
৩৯৫ একিউআই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় সবার ওপরে ঢাকা

৩৯৫ একিউআই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় সবার ওপরে ঢাকা

November 17, 2026
৯ মাস ধরে শূন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদ, প্রশাসনে সমন্বয়হীনতার শঙ্কা

৯ মাস ধরে শূন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদ, প্রশাসনে সমন্বয়হীনতার শঙ্কা

November 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০