জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রীকে আহ্বান জানাব যেন গণভোটের রায় মানা হয়; তা হলে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়ে শক্তভাবে দাঁড়িয়ে যাব।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে দাবি করেন, গণহত্যার দায় স্বীকার করে দলটিকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষকে গুলি করে এবং পুড়িয়ে হত্যা করেছে। যাদের হাতে হত্যার দাগ ও রক্তের গন্ধ রয়েছে, এ দেশের মানুষ তাদের কখনো ভুলতে পারবে না।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।







