সোমবার, মে ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের জাল স্বাক্ষর ব্যবহার করে কমিটি ঘোষণা

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
আগস্ট ২৫, ২০২৫
A A
ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের জাল স্বাক্ষর ব্যবহার করে কমিটি ঘোষণা
Share on FacebookShare on Twitter

পঞ্চগড়ের দেবীগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেল থেকে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি প্রকাশ করেন। এ নিয়ে দেবীগঞ্জে ছাত্র রাজনীতিতে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

সূত্র জানায়, গত ২৩ আগস্ট জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান জেলার পাঁচটি উপজেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি অনুমোদন দেন। এর ধারাবাহিকতায় দেবীগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ মাহমুদ সৈকতকে সভাপতি এবং নাজমুল হুদা রাহাত সরকারকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।

কিন্তু ২৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল পেজ থেকে ওই কমিটির অনুমোদনপত্র প্রকাশিত হলে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ওঠে।

এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে দেবীগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

নতুন সভাপতি খালিদ মাহমুদ সৈকতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, “জেলা ছাত্রদলের স্বাক্ষর জাল করে এই ভুয়া কমিটি দেয়া হয়েছে, আমরা তা মানি না। কেন্দ্রীয় ছাত্রদলের কাছে এর বিচার চাই।”

আরওপড়ুন

জকসু নেতাকে চড় দিয়ে ছাত্রদল নেত্রী বহিষ্কার

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

কলেজ শাখা ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, জেলা কমিটি অনুমোদন করে কেন্দ্রে পাঠানো হলেও তা প্রকাশ না করে স্বাক্ষর স্ক্যান করে অন্য কমিটি ঘোষণা করা হয়েছে। এ নিয়ে কেন্দ্রকে জানানো হয়েছে।

অন্যদিকে নতুন সাধারণ সম্পাদক নুরুল হুদা রাহাত সরকার বলেন, “যেহেতু কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফাইড পেজ থেকে কমিটি প্রকাশিত হয়েছে, তাহলে জালিয়াতির প্রশ্নই ওঠে না।”

এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক বলেন, “৩৮টি কমিটিতে আমরা সই করেছি। তবে কয়েকটি কমিটি নিয়ে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত জানাতে এখনই পারছি না, দুই ঘণ্টা পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে বলতে পারব।”

সম্পর্কিত খবর

জকসু নেতাকে চড় দিয়ে ছাত্রদল নেত্রী বহিষ্কার
বাংলাদেশ

জকসু নেতাকে চড় দিয়ে ছাত্রদল নেত্রী বহিষ্কার

মে ৪, ২০২৬
বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার
বিএনপি

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

মে ৩, ২০২৬
জামায়াত

সিলেটে ৮ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক

মে ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0
  • আত্মগোপনে থেকেও বাঁচতে পারেননি বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শী নজরুল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জকসু নেতাকে চড় দিয়ে ছাত্রদল নেত্রী বহিষ্কার

জকসু নেতাকে চড় দিয়ে ছাত্রদল নেত্রী বহিষ্কার

মে ৪, ২০২৬
যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

মে ৪, ২০২৬
হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা

হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা

মে ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০