Monday, November 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ছে, পদায়ন পদ্ধতিও বদলানোর উদ্যোগ

November 23, 2026
A A
শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ছে, পদায়ন পদ্ধতিও বদলানোর উদ্যোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি ও বিধিমালায় বড় ধরনের সংশোধন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যেখানে পদায়ন সুপারিশের নিয়ম পরিবর্তন, মৌখিক বা ভাইভা পরীক্ষার নম্বর বৃদ্ধি এবং পছন্দক্রম কমানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত এই পরিবর্তনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) এক জরুরি সভা আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রস্তাবিত খসড়া বিধিমালা অনুযায়ী, প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে। পরবর্তীতে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে নিয়োগের আবেদনে কোনো প্রার্থী তাঁর পছন্দমতো প্রতিষ্ঠান না পেলে পদায়নের সুপারিশের ক্ষেত্রে নিজ এলাকাকে অগ্রাধিকার দেওয়া হবে। সে ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রার্থীর নিজ উপজেলা, জেলা এবং বিভাগ বিবেচনা করা হবে।

আরওপড়ুন

জামায়াত এমপির বোনজামাইয়ের শত শত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

আ. লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে, সব রাজনৈতিক দলই বাংলাদেশের সন্তান: চরমোনাই

এরপরও যদি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাওয়া না যায়, তবে প্রার্থীকে অন্যত্র পদায়ন করা হতে পারে। তবে এ সুবিধা পেতে হলে প্রার্থীকে অবশ্যই আবেদনের সময় ‘আদারস’ অপশনটি নির্বাচন করে রাখতে হবে। পদায়নের ক্ষেত্রে সবসময়ই প্রার্থীর নিজ এলাকার সবচেয়ে কাছের প্রতিষ্ঠানে সুপারিশের বিষয়টি অগ্রাধিকার পাবে এবং এরপর অন্য বিকল্পগুলো যাচাই করা হবে।

নবম শিক্ষক নিয়োগের লক্ষ্যে সংশোধিত হতে যাওয়া এই বিধিমালা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। নতুন খসড়ায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা আগের বিধিমালায় ৭টি ছিল।

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার বা ভাইভার নম্বরেও বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। খসড়ায় ভাইভার নম্বর ১০ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে, যা চূড়ান্ত হলে মৌখিক পরীক্ষার মোট নম্বর ২০ থেকে বেড়ে ৩০-এ দাঁড়াবে। তবে এক্ষেত্রে ন্যূনতম পাস নম্বর আগের মতোই ৪০ শতাংশ বহাল থাকছে।

এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করার কারণে বিদ্যমান বিধিমালার কয়েকটি ধারা সংশোধন করা জরুরি হয়ে পড়েছে। ভাইভার নম্বর বৃদ্ধির প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেই আনা হয়েছে, ফলে আগামীকালের সভায় এটি চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে সভায় এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব জহিরুল ইসলাম ও মো. হেলালুজ্জামান সরকার এবং উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Related Posts

জামায়াত এমপির বোনজামাইয়ের শত শত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা
জামায়াত

জামায়াত এমপির বোনজামাইয়ের শত শত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

November 23, 2026
Auto Draft
অন্যান্য

আ. লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে, সব রাজনৈতিক দলই বাংলাদেশের সন্তান: চরমোনাই

November 23, 2026
যেকোনো সংকটে জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন
জামায়াত

যেকোনো সংকটে জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

November 23, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ছে, পদায়ন পদ্ধতিও বদলানোর উদ্যোগ

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ছে, পদায়ন পদ্ধতিও বদলানোর উদ্যোগ

November 23, 2026
জামায়াত এমপির বোনজামাইয়ের শত শত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

জামায়াত এমপির বোনজামাইয়ের শত শত কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

November 23, 2026
Auto Draft

আ. লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে, সব রাজনৈতিক দলই বাংলাদেশের সন্তান: চরমোনাই

November 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০