Sunday, October 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি

ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট করা ফাহমিদা জুলাই আন্দোলনে শেয়ার করেছিলেন ‘মেট্রোরেলের ভাঙা কাচের’ ছবি

September 1, 2025
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বৈধতা নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করা বি এম ফাহমিদা আলম গত বছরের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের সময় নীরব ভূমিকা পালন করেছিলেন। এমনকি তিনি ৩০ জুলাই ‘মেট্রোরেলের ভাঙা কাচের’ ছবিও তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলেন।

এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি। তাঁর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ডাকসু নির্বাচনে বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী।

তার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায় তিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন আন্দোলন নিয়ে কোনো পোস্ট বা কোনোকিছু লেখেননি। শুধু ৩০ জুন তিনি একটি পোস্ট শেয়ার করেছিলেন৷ সেখানেও তিনি ভাঙা কাচের ছবি শেয়ার করেছিলেন। অনেকে বলছেন, স্বৈরাচারী হাসিনা যেমন মেট্রোরেল নিয়ে মায়াকান্না করেছিল, তেমনি তিনিও মেট্রোরেলের ভাঙা কাচের ছবি শেয়ার করে মানুষের বদলে মেট্রোরেল নিয়ে মায়াকান্না করেছেন।

ফাহমিদা আলমের সঙ্গে পরিচয় আছে এমন কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, তিনি জুলাই গণঅভ্যুত্থানের পুরোটা সময় নীরব ছিলেন। ফেসবুকে যেমন নীরব ছিলেন, তেমনি তিনি কোনো আন্দোলনেও সেসময় অংশগ্রহণ করেননি।

আরওপড়ুন

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যবস্থা: ইশরাক

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

তার ফেসবুক প্রোফাইলে ৮ আগস্টের একটি পোস্ট পাওয়া যায়। সেখানে তিনি লিখেন, “কোনো টিভি চ্যানেল আমাদের ‘ন্যাশনাল হিরো’-দের প্রশ্ন করেন, তাদের প্রিয় লেখক কারা? পার্টিকুলারলি, অভিজিৎ রায় এবং হুমায়ুন আজাদ সম্পর্কে তাদের অভিমত কী।”

এদিকে ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার দিনই চারুকলা অনুষদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানার যখন ভেঙে ফেলা হয় এবং প্রার্থীদের ছবি বিশেষ করে নারী প্রার্থীদের ছবি বিকৃত করা হয় তখনও তিনি কোনো প্রতিবাদ করেননি। বরং ব্যানার ভেঙে ফেলা ও ছবি বিকৃত করাতে উল্লাস করেছেন। সেসময়ে তার ফেসবুক প্রোফাইলে তিনি এ বিষয়ে দুটি পোস্ট করেন। একটিতে তিনি লিখেন, ‘চারুকলায় হবে না মৌলবাদের ঠিকানা’। আরেকটিতে তিনি লিখেন, ‘চারুকলা সেরা’।

ফাহমিদা আলমের এমন ফেসবুক পোস্টগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। আহনাফ তাহমীদ নামে একজন লিখেছেন, ‘ডাকসুর আরেক লড়াকু নেত্রী বি এম ফাহমিদা। যিনি মুক্তিযোদ্ধা ও গণআন্দোলন পদে লড়াই করবেন। তিনি গত বছর জুলাইয়ে যখন আমার ভাই-বোন রাস্তায় মইরা যাইতেছিল, তখন মেট্রোরেল আর বিটিভির ভাঙা কাচের টুকরো প্রোফাইল ফটো দিয়েছিলেন। সরি এভাবে সবার লেঞ্জা ধরে টান দেওয়া ঠিক হচ্ছে কি না জানি না। কিন্তু ওইযে কথা দিছিলাম সবার মুখোশ ধইরা টান দিব। তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করবে কিন্তু চোখের সামনে জুলাই গণহত্যাকে স্বীকৃতি দেবে না।’

মুনতাসির তামিম নামে একজন লেখেন, ‘এই মেয়েটাই ফরহাদ ভাইয়ের বিরুদ্ধে রিট করছে আজকে। নিজে হচ্ছে কট্টর লীগার, কিন্তু ট্যাগ দিচ্ছে ফরহাদ ভাইকে।’

Related Posts

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যবস্থা: ইশরাক
প্রধান সংবাদ

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যবস্থা: ইশরাক

October 18, 2026
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধান সংবাদ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

October 18, 2026
রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের সময়সীমা
জামায়াত

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের সময়সীমা

October 18, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যবস্থা: ইশরাক

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যবস্থা: ইশরাক

October 18, 2026
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে মৃত্যুর ঘটনায় আসামির জামিন

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে মৃত্যুর ঘটনায় আসামির জামিন

October 18, 2026
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করব: ইশরাক

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করব: ইশরাক

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০